
‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খনন করে রাখা হয়েছিল খেলার মাঠ। মাঠটা নষ্ট করে দেওয়া হয়েছিল, যাতে গ্রামের মেয়েরা সেখানে খেলতে না পারে।’ কথাগুলো বলছিল ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকল উপজেলার পূর্ব বলদানি গ্রামের কিশোরী ফুটবলার প্রতিমা রানী। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ বাস্তবায়িত বিভিন্ন শিশু অধিকার প্রকল্পের’ লার্নিং-শেয়ারিং’ অনুষ্ঠানে এসেছিল সে।
প্রতিমা জানায়, তার বাবা একটি ছোট চায়ের দোকান চালান। মা গৃহিণী। বাবাই পরিবারের একমাত্র উপার্জনকারী। সীমিত আয়ের কারণে তাদের জীবন সব সময়ই সংগ্রামের। সঙ্গে সামাজিক প্রতিবন্ধকতাও বড় হুমকি হয়ে এসেছিল। তবে এসব কিছুই তাকে আটকে রাখতে পারেনি। গ্রামের সেই খুঁড়ে রাখা মাঠের গণ্ডি পেরিয়ে বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রশিক্ষণ নিচ্ছে প্রতিমা। ফুটবলে লেফট-উইং পজিশনে খেলে এই কিশোরী। তার স্বপ্ন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
প্রতিমা বলে, পাড়া-প্রতিবেশী শুরুর দিকে তেমন সাপোর্ট (সমর্থন) করত না। ভালো নজরে দেখত না। মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, এটা নিয়ে নানা কটুকথা বলত তারা। এখন তারা দেখতেছে মেয়েরা ফুটবল খেলে অনেকটা এগিয়ে যাচ্ছে, তখন একটু ‘সাপোর্ট’ করতেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি বলেন, ‘আমাদের শিশু-কিশোরদের সক্ষমতা গড়ে তোলার জন্য একটি সমন্বিত পদ্ধতি গ্রহণ করা উচিত। কারণ, তারা আমাদের দেশের ভবিষ্যৎ। বেসরকারি সংস্থাগুলো যে প্রকল্পগুলো নিচ্ছে, সেগুলো চলমান থাকা উচিত। সমস্যা সমাধানে সমষ্টিগত ও প্রভাবমুখী পদক্ষেপ নেওয়া জরুরি, যা প্রকল্পের সীমার বাইরে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে শিশু-কিশোরের শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে বাস্তবায়িত ৯টি প্রকল্পের মূল শিক্ষাগুলো তুলে ধরে এডুকো বাংলাদেশ। তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত তিন বছরে এডুকো বাংলাদেশের প্রকল্পগুলো থেকে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ফল এসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান বলেন, ‘এডুকো শিশু সুরক্ষায় সমন্বিত পদ্ধতি বাস্তবায়ন করছে, যা প্রতিটি শিশুর জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্ব দেয়। আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করেছি। ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে আমরা সব শিশুর কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে আরও শক্তিশালী প্রচেষ্টা নিতে পারি।’
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগী, উন্নয়ন অংশীদার এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা দেশের শিশু-কিশোর ও যুব উন্নয়নে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।

দারিদ্র্য, লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া কিংবা বাল্যবিবাহের আশঙ্কা কাটিয়ে, অভাব-অনটন আর সামাজিক নানা প্রতিবন্ধকতা পায়ে দলে একদল কিশোরী ছুটছে ফুটবল মাঠে! তাদের মধ্যে কারও গায়ে উঠেছে জাতীয় দলের জার্সি, কেউ খেলছে বিভাগীয় ও জেলা পর্যায়ে। কেউ আবার ফুটবল ও অ্যাথলেটিকস—দুই ক্ষেত্রে ভালো করার...
৫ দিন আগে
আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। স্বামী বর্তমানে দেশের বাইরে আছেন। ঢাকায় আমি দুই সন্তান নিয়ে থাকি। সব দিক সামলে আসলে আমার সন্তানদের মধ্যে ভারসাম্য রাখতে পারছি না। তাদের একজনের বয়স ৭ আর একজনের ৫ বছর। তাদের মধ্যে মাকে নিয়ে একধরনের প্রতিযোগিতা কাজ করে।
৫ দিন আগে
সংসার, সন্তান আর ঘরের নানা দায়িত্বের মধ্যেও নিজের একটি পরিচয় তৈরির স্বপ্ন দেখেছিলেন সালমা সুলতানা। হাতে থাকা কিছু টাকা কীভাবে ভবিষ্যতের জন্য কাজে লাগানো যায়—এমন ভাবনা থেকেই শুরু। ইউটিউবে বিভিন্ন বিষয়ে খোঁজ করতে গিয়ে একসময় জানতে পারেন, কোনো একটি দক্ষতা শেখার পেছনে বিনিয়োগ করলে সেই দক্ষতা...
৫ দিন আগে
ব্রিটিশ ভারতের অবিভক্ত পাঞ্জাবের গুজরানওয়ালা এলাকায় ১৯১৯ সালের ৩১ আগস্ট একটি মধ্যবিত্ত পরিবারে অমৃতা প্রীতমের জন্ম। সাহিত্যের সব শাখায় সমানভাবে বিচরণ করলেও কবিতাই তাঁকে প্রতিষ্ঠা করেছে। ১১ বছর বয়সে মাকে হারিয়ে বাবার সঙ্গে লাহোরে চলে যান। দেশভাগের পর তিনি লাহোর থেকে ভারতে চলে আসেন।
৫ দিন আগে