প্রশ্ন: আমি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি জামালপুরে। কিছুদিন আগে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গেলে আমার চাচির সঙ্গে আমার কিছু বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার চাচি আমার গায়ে হাত তোলেন। তখন আমিও তাঁকে রাগের মাথায় ধাক্কা দিই। চাচার সঙ্গে আমার বাবার জমিজমাসংক্রান্ত কিছু বিরোধ রয়েছে। তবে কোনো পক্ষই এখনো মামলা-মোকদ্দমা করেনি। চাচির সঙ্গে ঝগড়া হওয়ার পরদিন আমি আবার ঢাকায় চলে আসি। কিন্তু এরপর থেকে চাচাতো ভাইয়েরা আমার মা-বাবাকে মনগড়া অভিযোগে মামলা করার হুমকি দিচ্ছেন। আমি চাচিকে মেরে ফেলার উদ্দেশ্যেই আঘাত করেছি—এ ধরনের কথা মামলায় উল্লেখ করার হুমকি দিচ্ছেন। তাঁরা যদি এই মিথ্যা মামলা করেন, তাহলে আমাদের করণীয় কী? এর প্রতিকার কীভাবে পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
জামালপুর
এটি আমাদের দেশে খুবই প্রচলিত সমস্যা। বিশেষ করে জমিজমা নিয়ে বিবাদ থাকলে দেখা যায়, অন্য কোনো ঘটনা অতিরঞ্জিত করে মিথ্যা মামলা দেওয়া হয়।
আপনার ক্ষেত্রে যা হয়েছে তা হলো, আপনার চাচি আপনার গায়ে প্রথম হাত তুলেছেন। অর্থাৎ তিনি আপনাকে প্রথম আঘাত করেছেন এবং আপনি তখন তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন।
এখন আপনার চাচাতো ভাইয়েরা যদি আপনাকে মিথ্যা মামলার হুমকি দেন, তাহলে আপনাদের উচিত নিকটস্থ থানায় গিয়ে এই মর্মে একটি সাধারণ ডায়েরি বা জিডি করে রাখা। আপনি এটি আপনার ঢাকার বাসার নিকটস্থ থানায় এবং জামালপুরের গ্রামের বাড়ির নিকটস্থ থানায় করতে পারেন। আপনার বাবা-মাও এই মর্মে জিডি করতে পারেন যে তাঁদের মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে। যদি জিডি করার পর মামলাটি তাঁরা করতে আসেন, তাহলে পুলিশ প্রশাসন জিডি তদন্ত করে যদি দেখে যে মামলাটি মিথ্যা, তাহলে তারা মামলাটি গ্রহণ করবে না। আর যদি জিডি করার আগেই মামলাটি করা হয়ে যায়, সে ক্ষেত্রে আইনি লড়াইয়ে যেতে হবে। একজন ভালো উকিল নিয়োগ দিতে হবে, যিনি আপনাদের হয়ে মামলাটি লড়বেন।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট

১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৩ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৩ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৩ দিন আগে
১৯৯১ সালে চীনে অনুষ্ঠিত হয় ফিফার প্রথম নারী ফুটবল টুর্নামেন্ট। এটি নিয়ে ফিফার অফিশিয়াল বিবৃতির আড়ালে ছিল কিছু ভিন্ন বাস্তবতার গল্প। ১২টি দলের এই টুর্নামেন্টে নরওয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বাণিজ্যিক ব্যর্থতার ভয়ে ফিফা তখন তাদের ‘ওয়ার্ল্ড কাপ’ ব্র্যান্ড নামটি ব্যবহারে...
৩ দিন আগে