অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকরী অ্যান্টিবায়োটিক।
রাচেল ফুলার ব্রাউন এমন এক পৃথিবীর স্বপ্ন দেখতেন, যেখানে লৈঙ্গিক পরিচয়-নির্বিশেষে সব বিজ্ঞানীর জন্য সমান সুযোগ থাকবে। থাকবে কৃতিত্বের পুরস্কার। নারীদের ‘কঠিন’ বিজ্ঞানে প্রবেশের অনুমতি দেওয়া না দেওয়া
নিয়ে তিনি কখনোই ভাবেননি। আবিষ্কার শেষ না হওয়া পর্যন্ত সেই কাজ চালিয়ে যাওয়া বিজ্ঞানীদের মধ্যে রাচেল ফুলার ব্রাউন অন্যতম।
রাচেলের জন্ম ১৮৯৮ সালের ২৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের স্প্রিংফিল্ডে। তিনি ১৯২০ সালে রসায়ন ও ইতিহাসে ডিগ্রি অর্জন করেন। তারপর শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে এমএস শেষ করেন। হার্ভার্ডে কিছু কোর্স করার পর ব্রাউন আরও পড়াশোনার জন্য শিকাগো বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। এরপর নিউইয়র্কের ডিভিশন অব ল্যাবরেটরিজ অ্যান্ড রিসার্চের গবেষণা বিভাগে সাত বছর কাজ করেন। তারপর পিএইচডি করতে আবারও ফিরে যান শিকাগোতে।
রাচেল ব্রাউন ১৯৪৮ সালে গবেষণাকাজ শুরু করেছিলেন এলিজাবেথ লি হ্যাজেনের সঙ্গে। সেই প্রকল্প ছিল ছত্রাক এবং ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করা। আর সেই গবেষণার হাত ধরেই আসে বিশাল সফলতা। পৃথিবী পায় ছত্রাকের বিরুদ্ধে লড়াই করা অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। সে কারণে রাচেল ব্রাউন এবংয় এলিজাবেথ হ্যাজেন কেমিক্যাল পাইওনিয়ার পুরস্কার পেয়েছিলেন।

‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
২০ ঘণ্টা আগে
সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, রাজনৈতিক সংকট অনেক ক্ষেত্রে সামাজিক সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২১ ঘণ্টা আগে
একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৪ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৪ দিন আগে