১৮৭৪ সালে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, অর্থাৎ ডিডিটি আবিষ্কার যে মানবজাতির জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে, সে কথা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। এর অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক ফল টের পেতে শুরু করলে পরিবেশবাদীরা এর বিরুদ্ধে সবাইকে সচেতন করার চেষ্টা করেন। তাঁদের মধ্যে র্যাচেল কারসন অন্যতম।
র্যাচেল কারসন ছিলেন মার্কিন জীববিজ্ঞানী ও লেখক। তিনি আধুনিক পরিবেশ আন্দোলনের জন্য পরিচিত। তাঁর বিখ্যাত বই ‘সাল্যান্ট স্প্রিং’-এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা সৃষ্টি করেন। বইটির মাধ্যমে তিনি কীটনাশক ব্যবহারের বিরূপ প্রভাব নিয়ে বৈজ্ঞানিক ও সামাজিক আন্দোলনের সূচনা করেন। মানুষ জানতে পারে, কীভাবে ডিডিটি ও অন্যান্য কীটনাশক পরিবেশকে বিষাক্ত করে তুলছে, কীভাবে পাখিরা মারা যাচ্ছে বা তাদের ডিম ফুটছে না, কীভাবে এসব রাসায়নিক মানুষের স্বাস্থ্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। কৃষি, রাসায়নিক তৈরিকারী প্রতিষ্ঠান ও শিল্পপতিরা তাঁকে আক্রমণ করে। শুধু তা-ই নয়, তাঁর বইটি ‘ভীতি ছড়ানো’ বলে প্রচার চালায়। তবে বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া বইটির পক্ষে যায়। তারপরও র্যাচেলের ‘সাল্যান্ট স্প্রিং’ নামের বইটি ১৯৮৯ সালে নিষিদ্ধ করা হয়।
১৯৯০ সালে বাংলাদেশে ডিডিটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। ২০০০ সালে জোহানেসবার্গে বাংলাদেশসহ বিশ্বের ১২২ দেশ ক্ষতিকর ১২টি রাসায়নিকের ব্যবহার সীমিত করতে সম্মত হয়।

ব্যাপারটি বেশ গোলমেলে। যখন বাগানভরা ফুল থাকে শীতকালে এবং বেশির ভাগ মানুষ বাণিজ্যিক বাগান থেকে ফুল বিক্রি করেন, তখন তিনি বাগানে ফুটে থাকা ফুলের ছবি তোলেন, কিংবা ভিডিও করেন; কিন্তু বিক্রি করেন না। বসন্ত পেরিয়ে বাগান যখন উঠে যাওয়ার কথা পরবর্তী মৌসুমের ফুল চাষের জন্য প্রস্তুত হতে, তখনই তাঁর ব্যবসা শুরু
২ দিন আগে
কেন্টের সেভেনওকসে গড়ে ওঠা একটা রেস্তোরাঁ শয়েন শয়েন। এর মূল ভিত্তি সিয়েরা লিওনের স্বাদ আর আভিজাত্যের মিশেল। যাঁর হাত ধরে এই হেঁশেলের উনুনে আগুন জ্বলে, তাঁর নাম মারিয়া ব্র্যাডফোর্ড। তিনি অবশ্য নিজের কাজকে ব্যাখ্যা করেন অন্যভাবে। মারিয়া বলেন, ‘শয়েন শয়েন হলো ২০১৬ সালে আমার জন্ম দেওয়া এক ভালোবাসার সন্ত
২ দিন আগে
গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৯০ জন নারী এবং কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এই ১৯০ জনের মধ্যে নারী ১১৯ এবং কন্যাশিশু ৭১।
২ দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ফরেন মিনিস্ট্রিতে নিযুক্ত প্রথম নারী রুথ ব্রায়ান ওয়েন। ১৯৩৩ সালের ১৩ এপ্রিল তিনি দায়িত্ব পান ডেনমার্কে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে। তবে এই পথে ছিল আইনি বাধা। আর সেই বাধা অতিক্রম করেই দায়িত্ব নিতে হয় রুথকে।
২ দিন আগে