
বিখ্যাত বুলগেরিয়ান-ফরাসি দার্শনিক ও মনোবিশ্লেষক জুলিয়া ক্রিস্তেভা। তাঁর গবেষণার কেন্দ্রবিন্দু ছিল ভাষা, সংস্কৃতি এবং সাহিত্যের আন্তসম্পর্ক। প্রথাগত ভাষাতত্ত্ব কেবল ব্যাকরণ ও কাঠামোর ওপর জোর দেয়। তবে জুলিয়া মানুষের জীবন্ত শরীর, আবেগ এবং অবচেতন মনকে ভাষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফিরিয়ে আনেন।
ভাষা গবেষণায় জুলিয়ার গুরুত্বপূর্ণ অবদান হলো ‘রেভল্যুশন ইন পোয়েটিক ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থে উপস্থাপিত তত্ত্ব। ১৯৭৪ সালে প্রকাশিত এই বইতে তিনি দাবি করেন, ভাষার অর্থ প্রকাশের প্রক্রিয়াটি দুটি উপাদানের মিথস্ক্রিয়ায় গঠিত। একটি সিম্বলিক বা সাংকেতিক, অন্যটি সেমিওটিক অর্থাৎ আবেগময় কিংবা শারীরিক।
‘পাওয়ার্স অব হরর’, ‘টেলস অব লাভ’ এবং ‘ব্ল্যাক সান’—এই তিনটি বইকে একত্রে জুলিয়ার ট্রিলজি বলা হয়। এই বইগুলোতে তিনি তুলে ধরেন মানুষের ঘৃণা, ভালোবাসা এবং বিষণ্নতার মতো জটিল আবেগগুলো কীভাবে ভাষায় প্রকাশিত হয়। এ ছাড়া ‘স্ট্রেঞ্জার্স টু আওয়ারসেলভস’ গ্রন্থে তিনি অভিবাসন, নির্বাসন এবং পরত্ব বা ভিন্নতা নিয়ে বিশ্লেষণমূলক ধারণা দেন। এই বিষয়গুলো আধুনিক সমাজবিজ্ঞানে অত্যন্ত প্রভাবশালী।
ভাষা কীভাবে মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করে, তা নিয়ে জুলিয়া ক্রিস্তেভার গবেষণা বিশ্বজুড়ে স্বীকৃত। বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে ভাষাতত্ত্ব ও নারীবাদী তত্ত্বে তাঁর অবদান আজও বিশ্বজুড়ে গবেষকদের অনুপ্রাণিত করে। বিশেষ করে লৈঙ্গিক পরিচয় এবং মানবসত্তার বিকাশে ভাষার ভূমিকা ব্যাখ্যায় জুলিয়া এক অনন্য উচ্চতায় আসীন।
সূত্র: গার্ডিয়ান

ধর্ষণ মামলায় আপিল পর্যায়ে আসামির জামিন দেওয়ার ক্ষেত্রে ভুক্তভোগী, তাঁর পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। একই সঙ্গে জামিনে মুক্তির পর ভুক্তভোগী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার...
৩ দিন আগে
১৯৪৫ সালের আগস্ট মাসের এক তপ্ত দুপুর। ৯ বছরের ছোট একটি মেয়ে বাড়ির দোতলার জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগেই এয়ার রেইড সাইরেন বেজে উঠেছিল। তাই মার্কিন যুদ্ধবিমান দেখার কৌতূহলে জানালার বাইরে চোখ রাখতেই বাতাসে ভেসে থাকা একটি প্যারাস্যুট আর চোখধাঁধানো...
৪ দিন আগে
র্যাচেল লুইস স্নাইডার তাঁর ‘নো ভিজিবল ব্রিসেস’ বইয়ের সূচনায় লিখেছেন, ‘আমরা একে পারিবারিক সহিংসতা বলি। আমরা একে ব্যক্তিগত সহিংসতা বলি। কখনো কখনো একে ঘনিষ্ঠ সন্ত্রাসও বলি। কিন্তু যা-ই বলি না কেন, আমরা সাধারণত বিশ্বাস করি না এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে।’ এই কথাই আমাদের আরামদায়ক...
৪ দিন আগে
দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট একটি কারখানায় কাঠের কাজ চলছে। একটু কাছে গেলে চোখে পড়ে ভিন্ন দৃশ্য। কোথাও বাবলা কাঠের কাঠামো তৈরি হচ্ছে, কোথাও সেই কাঠামোর সঙ্গে টিস্যু দড়ি বুনে দেওয়া হচ্ছে। কেউ ব্যস্ত খাট তৈরিতে, কেউ টুল আবার কেউ তৈরি করছেন দোলনা, ছোটদের পড়ার টেবিল-চেয়ার কিংবা সোফা।
৪ দিন আগে