
ইরানের বিধ্বস্ত পারমাণবিক স্থাপনাগুলো থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে তেহরান ও ওয়াশিংটন যৌথভাবে কাজ করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ধার করা এই ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) উদ্ধার করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে বেশ ধীরস্থিরভাবে সেখানে যাব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব...এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’
তবে ট্রাম্প এই ঘোষণা দিলেও ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সম্ভাব্য চুক্তির কোনো বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, তেহরান এর আগে বারবার বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনোই ত্যাগ করবে না।
প্রসঙ্গত, গত বছরের মার্কিন বোমা হামলায় ধ্বংস হওয়া ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো থেকে এই তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলা হবে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইরান এই অমূল্য সম্পদ সরাসরি শত্রুদেশ যুক্তরাষ্ট্রে পাঠাতে শেষ পর্যন্ত রাজি হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছে ইসরায়েলের ‘ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম’ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে মন্ত্রণালয়টি ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যাদের কর্মকাণ্ড এবং প্রচারণ
৬ মিনিট আগে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। এই সমুদ্রপথের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
২২ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে
৩৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তার ‘পূর্বাবস্থায়’ ফিরে গেছে। অর্থাৎ এই কৌশলগত জলপথটিতে এখন থেকে পুনরায় ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকি ও ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে