
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নেওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এর আগে একই মেয়েকে একবার অপহরণের পর উদ্ধার করা হলেও দ্বিতীয় দফায় অপহরণের পর এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো মূল আসামিকে গ্রেপ্তার করা যায়নি এবং ওই মেয়েকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার আবিদ (২১) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিতেন। ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকা থেকে আবিদ ও তাঁর সহযোগীরা প্রথমে তাকে অপহরণ করেন। এরপর তাকে উদ্ধার করা হয়।
ওই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিস বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখনই আবিদ ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালান, দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করেন এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় মারধর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও দাবি করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, ‘প্রথমে মেয়েকে উদ্ধার করা হলেও সালিস চলাকালীন আবার অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো মেয়েকে ফিরে পাইনি।’
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই অপহরণকারীরা পালিয়ে যায়।
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তাঁরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও নির্ধারিত সময়ের মধ্যেও ভিকটিমকে উদ্ধার না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক। আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। যাদের ছত্রচ্ছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদের বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল আসামি ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানা। কমিটির সদস্য অধ্যাপক ডা. শামীমুল মাসুদ আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক...
১৬ মিনিট আগে
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
১৯ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে একটি হাসপাতাল থেকে সাথী আক্তার (২৮) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের ডক্টরস হসপিটাল অ্যান্ড কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সাথী সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম...
২৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৯১ শিশু। হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে এসব শিশুর চিকিৎসা চলছে।
২৭ মিনিট আগে