ভারতে কুকুরছানাকে হুইস্কি পান করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও প্রাণী অধিকারকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, রাজস্থানের সাওয়াই মাধোপুরের শেরু বরদা নামের ব্যক্তি প্লাস্টিকের পাত্রে কুকুরছানাকে হুইস্কি পান করানোর চেষ্টা করছেন। শেরু ও তাঁর বন্ধুরা উন্মুক্ত স্থানে আগুন জ্বেলে বসে ছিলেন।
বিষয়টি নজরে এলে রাজস্থান পুলিশ এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) স্থানীয় পুলিশকে ট্যাগ করে তদন্ত করতে বলে। স্থানীয় পুলিশ এ ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কুকুরের যকৃৎ অ্যালকোহল সংশ্লেষে সক্ষম নয়। মদ্যপানে কুকুরের দেহে মানুষের মতোই বিষক্রিয়া হতে পারে। তবে কুকুরের ক্ষেত্রে তা আরও দ্রুত প্রভাব বিস্তার করে। পোষা প্রাণীর যত্নবিষয়ক ওয়েবসাইট রোভারে বলা হয়, অ্যালকোহলের কারণে কুকুরের মধ্যে ঝিমুনি রোগ, শ্বাসকষ্ট ও শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। কুকুরছানার ওপর অ্যালকোহলের প্রভাব আরও মারাত্মক হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরছানাকে এ ঝুঁকির মধ্যে ফেলার জন্য অনেক ব্যবহারকারী অভিযুক্ত ব্যক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
এক্স প্ল্যাটফর্মে এক ব্যবহারকারী রাজস্থান পুলিশকে ট্যাগ করে লেখেন, ‘কুকুরছানাটির মৃত্যু হতে পারে। এরা অমানুষ।’
অনেক ব্যবহারকারীই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে