পৃথিবীর দীর্ঘতম কুকুর জিউস মারা গেছে। বোন ক্যানসারে মৃত্যু হয় তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জিউসের উচ্চতা ছিল ১.০৪৬ মিটার (৩ ফুট ৫.১৮ ইঞ্চি)। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করত সে। গ্রেট ডেন জাতের কুকুরটি ২০২২ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে ক্যানসার ধরা পড়ার পর প্রাণীটির সামনের ডান পা কেটে ফেলতে হয়। তবে অপারেশনের পর জিউসের নিউমোনিয়া ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তার বয়স ছিল ৩ বছর ১০ মাস।
‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দীর্ঘতম জীবিত কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া আমাদের প্রিয় কুকুর জিউসের মৃত্যুর খবর জানাচ্ছি। মঙ্গলবার সকালে অস্ত্রোপচার-পরবর্তী নিউমোনিয়ায় সে মারা যায়।’ কুকুরটির মালিক ব্রিটানি ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন। তিনি এটাও জানান, জিউস তাঁর কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘জিউসের সঙ্গে কাটানো সময়টার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের পুরো পরিবার তার বিদায় গভীরভাবে অনুভব করব। আমরা এই সময়টায় আমাদের পাশে থাকা চমৎকার মানুষদের কাছে অনেক কৃতজ্ঞ। সেরা চিকিৎসক ও নার্সরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু শেষ মুহূর্তে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।’ বিবৃতিতে বলেন ডেভিস।
এই নারী আগের এক সাক্ষাৎকারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেছিলেন, তাঁর সব সময়ই গ্রেট ডেন কুকুরের শখ ছিল। সৌভাগ্যক্রমে তাঁর ভাইয়ের এক সহকর্মী আট সপ্তাহের কুকুরের ছানাটিকে দেন তাঁদের। শুরুর দিকে এত বিশাল একটি কুকুরকে ঘরময় ঘুরে বেড়ানোর কথা ভেবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। তবে বলা চলে, প্রথম দর্শনেই একে ভালো লেগে যায় তাঁদের।
জিউস একটি স্বাচ্ছন্দ্যের জীবনই পছন্দ করত। খুব শান্ত স্বভাবের হলেও মানসিকভাবে খুব শক্ত ছিল সে। ডেভিস জানান, কুকুরটির ইচ্ছা নয় এমন কিছু তাকে দিয়ে করানো যায়নি। নভেম্বরে জিউসের বয়স চার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে পৃথিবী থেকে চিরতরে চলে গেল।

হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনকার মতো একের পর এক কাজ গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয়জন বারবার ডাকছেন কিন্তু আপনি তাঁর কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। পরে কাছে এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জানতে চাইলেন, হঠাৎ কি হলো যে কোনো উত্তর দিচ্ছেন না।
৭ দিন আগে
বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
১০ দিন আগে
চীনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেশটির ঝেজিয়াংয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং এরপর তাঁর হৃৎস্পন্দন বন্ধ ছিল প্রায় ৪০ ঘণ্টা। কিন্তু তারপরও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন। এই ঘটনাটি নতুন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রযুক্তি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১১ দিন আগে