রেকর্ডের দুনিয়া

বিচিত্র /বরের বয়স ১০০, কনের ১০২
শতবর্ষী কারও বিয়ে হওয়াটাই বেশ অস্বাভাবিক। সেখানে বর ও কনে দুজনেই যদি শতবর্ষী হন, তাহলে তো কথাই নেই—একেবারে সোনায় সোহাগা। যুক্তরাষ্ট্রে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তাঁরা।

বিচিত্র /বিশ্বের সবচেয়ে বড় ‘মুরগি’র ভেতরে রাতও কাটাতে পারবেন
দূর থেকে হঠাৎ দেখলে চোখ কয়েকবার কচলেও নিতে পারেন, ভুল দেখেছেন ভেবে। তবে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন কল্পকথার কোনো মুরগি-দানো হাজির হয়নি। এটি মুরগির আকারের বিশাল এক কাঠামো। ফিলিপাইনের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই দালানটি আসলে একটি হোটেল। কাজেই চাইলে মুরগির ভেতরে থাকতেও পারবেন।

১১০ বছর বয়সে মারা গেল বিশ্বের সবচেয়ে ‘বড়’ কুমির
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির ক্যাসিয়াস মারা গেছে। যে অভয়ারণ্যে সে বাস করত, তারা গতকাল শনিবার কুমিরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হয় ১৮ ফুট দৈর্ঘ্যের ক্যাসিয়াসের বয়স হয়েছিল ১১০ বছরের বেশি।

রেকর্ডের দুনিয়া /মিষ্টি কুমড়ায় চেপে ২৬ ঘণ্টায় ৪৫ মাইলের বেশি দূরত্ব পেরিয়ে বিশ্বরেকর্ড
বিশালাকায় কুমড়া দিয়ে নৌকা বানানো নতুন কিছু নয়। এই নৌকায় চেপে নদী বা খালে ভ্রমণ বেশ পছন্দ রোমাঞ্চপ্রেমীদের। তবে যুক্তরাষ্ট্রের অরিগনের এক ব্যক্তি যে কাণ্ড করেছেন তা পিলে চমকে দেবে। এক-দুই মাইল নয় এই কুমড়ার নৌকায় চেপে ৪৫ দশমিক ৬৭ মাইল পেরিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।












