জার্মান গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, পশ্চিমাদের কাছে জনপ্রিয় পানীয় বিয়ার শুধু বিনোদনের জন্য নয়—এতে কিছু পুষ্টিগুণও থাকতে পারে। বিশেষ করে ভিটামিন বি৬-এর একটি সম্ভাব্য উৎস এই পানীয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ‘জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’-তে।
এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, গবেষকেরা জার্মানির সুপারমার্কেট থেকে ৬৫ ধরনের বিয়ার সংগ্রহ করে বিশ্লেষণ করেন। এতে ল্যাগার, পিলসনার, হুইট বিয়ার, ডার্ক ল্যাগার, এমনকি অ্যালকোহলমুক্ত বিয়ারও অন্তর্ভুক্ত ছিল। তাঁদের অনুসন্ধানে দেখা যায়, বিয়ারের প্রধান উপাদান যেমন—বার্লি, গম ও ব্রুয়ার্স ইস্টে প্রাকৃতিকভাবে ভিটামিন বি৬ থাকে। এই ভিটামিন শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এটি খাদ্য থেকে শক্তি আহরণ, সঞ্চয় এবং লোহিত রক্তকণিকার মাধ্যমে অক্সিজেন পরিবহনে সহায়তা করে।
তবে গবেষণার এই ফলাফলকে অ্যালকোহল পানের পক্ষে উৎসাহ হিসেবে দেখার সুযোগ কম। কারণ, অ্যালকোহলমুক্ত বিয়ারেও প্রায় একই পরিমাণ ভিটামিন বি৬ পাওয়া গেছে। ফলে স্বাস্থ্যঝুঁকি ছাড়াই এই পুষ্টিগুণ গ্রহণ সম্ভব।
বিভিন্ন ধরনের বিয়ারের মধ্যে ভিটামিন বি৬-এর পরিমাণে পার্থক্য দেখা গেছে। সবচেয়ে বেশি পাওয়া গেছে বক বিয়ারে, যেখানে প্রতি লিটারে প্রায় ৮০৮ মাইক্রোগ্রাম ভিটামিন বি৬ রয়েছে। এরপর রয়েছে ডার্ক ল্যাগার, আনফিল্টারড ল্যাগার, সাধারণ ল্যাগার ও পিলসনার—এসবেও ৫০০ মাইক্রোগ্রামের বেশি ভিটামিন বি৬ পাওয়া গেছে। অ্যালকোহলমুক্ত ল্যাগার ও হুইট বিয়ারে এই পরিমাণ কিছুটা কম, আর সবচেয়ে কম পাওয়া গেছে রাইস বিয়ারে।
স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রায় ১.৪ মিলিগ্রাম এবং নারীর ১.২ মিলিগ্রাম ভিটামিন বি৬ প্রয়োজন। সেই হিসেবে প্রায় দুই লিটার বক বিয়ার পান করলে দৈনিক চাহিদা পূরণ হয়ে যেতে পারে—তবে এতে অ্যালকোহলের পরিমাণও বিবেচনায় রাখতে হবে।
গবেষকেরা উল্লেখ করেছেন, বার্লি থেকে তৈরি বিয়ারে ভিটামিন বি৬-এর পরিমাণ বেশি থাকে এবং অ্যালকোহলমুক্ত বিয়ারও পুষ্টির একটি বিকল্প উৎস হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কম বা শূন্য অ্যালকোহলযুক্ত বিয়ারের জনপ্রিয়তা বাড়ছে। আর এটি বাড়ছে তরুণদের মধ্যে—যারা স্বাস্থ্য ও সচেতনতার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।

কানাডায় এক শিশু সিটবেল্ট পরতে অস্বীকৃতি জানানোয় একটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এই ঘটনা বিমানে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে শিষ্টাচার ও নিরাপত্তাবিধি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
প্রধান শিক্ষক স্কুলে আসেন মাতাল হয়ে। স্কুল চত্বরে মলত্যাগ করে শিক্ষার্থীদের বাধ্য করেন পরিষ্কার করতে। গুটখা খেয়ে পিক ফেলে স্কুলের দেয়াল ভরিয়ে ফেলেন। আর বসে বসে ইউটিউবে ভিডিও দেখেন। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের মাইহার জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের...
২ দিন আগে
অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মে জন্মদিনের কেক অর্ডার করেছিলেন চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লিউ। কেক ডেলিভারি পাওয়ার পর দেখলেন, কেক যেসব ফুল দিয়ে সাজানো সেগুলো খাওয়ার উপযোগী নয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরে বেরিয়ে আসে এমন সব তথ্য যা থেকে
৩ দিন আগে
প্রায় এক দশক আগে চোরের হাতে হারিয়ে যাওয়া প্রিয় পোষা আফ্রিকান গ্রে টিয়া পাখি ‘বার্নি’কে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন ব্রিটেনের রবার্ট মর্টিমার। শুক্রবার (৭ আগস্ট) ডেইলি মেইল জানিয়েছে, ২০১৭ সালে চুরির ঘটনার ৯ বছর পর একটি আইকিয়া (Ikea) স্টোরের পার্কিং এলাকায় ঘুরে বেড়ানোর সময় পাখিটিকে উদ্ধার করা হয়।
৪ দিন আগে