ট্রাফিক পুলিশকে পথের মোড়ে গম্ভীরমুখে দাঁড়িয়ে থেকে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষ। সেই অভ্যস্ত দৃশ্যে এবার রং চড়িয়েছেন ভারতের ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা। তাঁর নাম রঞ্জিত সিং। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, রঞ্জিত সিং নেচে গেয়ে অভিনব উপায়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে মানুষের প্রশংসায় ভাসছেন।
রঞ্জিত সিং ইন্দোরের ট্রাফিক কনস্টেবল। তিনি শহরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিখ্যাত পপ গায়ক মাইকেল জ্যাকসনের আদলে নাচানাচি করেন। তাঁর এই দুর্দান্ত নাচের মুদ্রা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অনন্য কৌশল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ট্রাফিক কনস্টেবল রঞ্জিতের নেচে নেচে যানবাহন নিয়ন্ত্রণ করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, তিনি এই প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দুটি দরিদ্র শিশুকে রাস্তা পার হতে সাহায্য করছেন। এমন দৃশ্য দেখে অসংখ্য মানুষ রঞ্জিতের প্রশংসা করেছেন।
ওই শিশুদের একজন জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ইন্দোরের ব্যস্ততম সড়ক হাইকোর্ট ক্রসিং পার হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু অসংখ্য গাড়ির কারণে তারা রাস্তা পার হতে পারছিল না। প্রচণ্ড রোদের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা জ্বলতে শুরু করেছিল। তখন তারা অদূরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক কনস্টেবল রঞ্জিতের কাছে গিয়ে বলে, ‘স্যার, আমাদের পা জ্বলছে। আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না।’
পরে রঞ্জিত সিং শিশু দুটিকে নিরাপদে রাস্তা পার করে দেন। ওই দিনের অভিজ্ঞতা জানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, শিশু দুটি যখন আমার সামনে খালি পায়ে দাঁড়াল, আমার মনে হলো যেন ঈশ্বর এসে দাঁড়িয়েছেন। আমি তাদের জন্য স্যান্ডেল এনেছিলাম। ওই দিনের স্মৃতি আমার হৃদয়ে চিরতরে খোদাই করা থাকবে।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন রঞ্জিত সিং। তাঁর নেচে নেচে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আকর্ষণীয় উপায়ে দায়িত্ব পালনের জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটি হয়ে উঠেছেন। অসংখ্য মানুষ এখন তাঁর সঙ্গে একটি সেলফি বা ছবি তোলার জন্য আসেন।
অভিনব ও মজার উপায়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করার স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন রঞ্জিত। শুরুর দিকে তাঁর কাজকর্মকে বাঁকা চোখে দেখতেন যেসব সহকর্মী, তাঁদের এখন প্রশিক্ষণ দেন তিনি।

এর আগেও ‘দূর থেকে কাজ’ করার নিয়মের সীমা লঙ্ঘন করেছিলেন গ্রাহাম নামের ওই ব্যক্তি। হোম অফিসের কথা বলে ইন্দোনেশিয়ার বালিতে চলে গেছিলেন তিনি। তখন ব্যবস্থাপককে জানিয়েছিলেন, বাথরুমের সমস্যার সমাধানে একজন প্লাম্বারের জন্য বাড়িতে অপেক্ষা করছেন।
১ দিন আগে
কেউ গাড়ি কেনেন, কেউবা কেনেন বাড়ি। তবে চীনের এই নারী একটি আবাসিক এলাকার শুধু ১৯৬টি পার্কিং স্পেস কিনেছেন। তিনি সেগুলো ভাড়াও দিয়েছেন। তবে পার্কিং স্পেসগুলো কেনার কয়েক বছর পর চাহিদা বাড়তেই সেগুলোর ভাড়া দ্বিগুণ করার পাশাপাশি চড়া দামে বিক্রি করতে শুরু করেন তিনি...
৪ দিন আগে
ভারতের হায়দরাবাদে ছয় বছর বয়সী মেয়েকে হুসেইন সাগর লেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
৬ দিন আগে
কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এমন থাকে, যা একবার শুনলে আর কখনোই ভোলা যায় না। এটিও ঠিক তেমনই একটি। পিয়ার রিভিউড একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারীদের ত্যাগ করা বায়ু বা পাদের গন্ধ পুরুষদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত হয়। আওয়াজ বেশি বা বারবার হওয়ার কথা বলা হচ্ছে না, শুধু গন্ধটা...তুলনামূলক বেশি তীব্র। শুনলে একটু
৬ দিন আগে