চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৮ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৯ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৯ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৫ দিন আগে