ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এতে অবসরটা আনন্দদায়ক হওয়ার পাশাপাশি মগজ ঝালাইও হয়ে যায়। ধাঁধা নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে চারটি ধাঁধা।
জঙ্গলের মধ্যে দেখা
একটা মেয়ে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে তার দেখা হলো কথা বলতে পারা সিংহ আর হাতির সঙ্গে। মেয়েটির জানা আছে সিংহ সোমবার, মঙ্গলবার ও বুধবার মিথ্যা কথা বলে। বাকি দিনগুলো সত্যি কথা বলে। অন্যদিকে হাতি বৃহস্পতি, শুক্র ও শনিবার মিথ্যা কথা বলে, বাকি দিনগুলোতে বলে সত্যি কথা। মেয়েটিকে দেখেই সিংহ বলল, ‘গতকাল আমি মিথ্যা বলেছি।’ হাতি তখন চটজলদি বলল, ‘আমিও তাই বলেছি।’ এখন বলুন তো আজ কী বার?
নেকড়ে, ছাগল ও বাঁধাকপি
এক কৃষক একটি নদী পেরোতে চাইছে। তবে সে সঙ্গে নিতে চাইছে একটি নেকড়ে, একটি ছাগল ও বড় একটি বাঁধাকপি। তার একটি ছোট নৌকা আছে। কিন্তু এতে সঙ্গে কেবল নেকড়ে, ছাগল কিংবা বাঁধাকপির যে কোনো একটিকে নিতে পারবে। যদি অপর পাড়ে নেকড়ে ও ছাগল থাকে তবে নেকড়ে ছাগলকে খেয়ে ফেলবে। যদিও ছাগল ও বাঁধাকপি একসঙ্গে থাকে তবে ছাগল বাঁধাকপি খেয়ে ফেলবে। কোনো ক্ষতি ছাড়া কীভাবে কৃষক নেকড়ে, ছাগল ও বাঁধাকপিকে অপর পাড়ে পৌঁছাতে পারবে?
দূরত্ব কত?
একটি ট্রাক রাত ১০টায় রওনা দিয়ে গন্তব্যে পৌঁছাল সকাল ৭টায়। গাড়িটি যদি ২০ কিলোমিটার বেশি বেগে চলত, তবে ভোর ৪টায় পৌঁছে যেত। আর যদি ১০ কিলোমিটার আস্তে চলত, তবে পৌঁছাত সকাল দশটায়। এখন ট্রাকটি মোট কত দূরত্ব অতিক্রম করল বলুন তো?
পাঁচ বন্ধুর আপেল খাওয়া
পাঁচ বন্ধু আপেল খাচ্ছে। ক, খ-এর আগে ও গ-এর পরে শেষ করল। ঘ, ঙ-এর আগে খেল, তবে সে শেষ করল খ-এর পরে। এবার বলুন তো কার পরে কে খেল?
উত্তর:
জঙ্গলের মধ্যে দেখা
বৃহস্পতিবার। একমাত্র যে দিন দুটি প্রাণীই সত্যি কথা বলে সেটি রোববার। কিন্তু আজ রোববার হওয়া সম্ভব নয়। কারণ সিংহ শনিবারও (গতকাল) সত্যি কথা বলে। এখন একমাত্র এমন একটি দিন আছে যেদিন একজন সত্যি ও একজন মিথ্যা কথা বলে সেটি হলো বৃহস্পতিবার।
নেকড়ে, ছাগল ও বাঁধাকপি
প্রথম অপর পাড়ে নিয়ে যাবে ছাগলকে। তারপর একা ফিরে নেকড়েকে নিয়ে যাবে। তবে নেকড়েকে রেখে ফিরে আসবে ছাগলকে নিয়ে। তারপর ছাগলকে রেখে বাঁধাকপিকে নিয়ে রাখবে ওপারে নেকড়ের পাশে। সবশেষে ফিরে এসে ছাগলকে নিয়ে আসবে।
দূরত্ব কত?
৩৬০ কিলোমিটার।
পাঁচ বন্ধুর আপেল খাওয়া
সবার আগে খেল গ। তারপর যথাক্রমে ক, খ, ঘ ও ঙ।

রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৩ দিন আগে
কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৫ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৬ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৭ দিন আগে