
টাইটানিক যে বছর ডুবেছিল সে বছর, অর্থাৎ ১৯১২ সালে জন্ম ভদ্রলোকের। ১১১ বছর ২২৪ দিন বয়স্ক ব্রিটিশ নাগরিক জন আলফ্রেড টিনিসউড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ।
গত শুক্রবার টিনিসউডকে সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ । আগের সবচেয়ে বয়স্ক পুরুষ জুয়ান ভিসেন্তে পেরেজের মৃত্যুর বিষয়টি জানানোর দুই দিন বাদে এ ঘোষণা দিল তারা। পেরেজের ১১৫তম জন্মদিন ছিল মে মাসে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘আপনি হয় দীর্ঘ সময় বাঁচবেন, নতুবা অল্প দিন। তবে এ বিষয়ে আপনার খুব বেশি কিছু করার নেই।’ আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়ার সময় গিনেস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে বলেন টিনিসউড।
টিনিসউড ধূমপান করেন না। মদ্যপানও করেন কালেভদ্রে। প্রতি শুক্রবার মাখনসহ ভাজা মাছ ও চিপস খান। তাঁর দীর্ঘজীবনের গোপন রহস্য কী জানতে চাইলে বলেছেন, ‘শুধুমাত্র ভাগ্য’। তবে তিনি আবার একটি পরামর্শও দিয়েছেন। সেটা হলো, ‘যদি খুব বেশি পান করেন, খুব বেশি খান কিংবা বেশি হাঁটেন—অর্থাৎ কোনো কিছুই বেশি করলে এর জন্য ভুগতে হবে আপনাকে।’
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহর লিভারপুলে ১৯১২ সালের ২৬ আগস্ট জন্ম নেন টিনিসউড। তাঁর এই দীর্ঘ জীবনকালের মধ্যেই হয়েছে দুটি বিশ্বযুদ্ধ, গ্রেট ইনফ্লুয়েঞ্জা ও করোনা মহামারি। গিনেস বুকের বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ সেনাও তিনি।
লিভারপুলের পাড় ভক্ত টিনিসউড। ক্লাবটির ১৯টি লিগ শিরোপা জয় ও আটটি এফএ কাপ ট্রফি জয়ের ঘটনাও ঘটে টিনিসউডের জীবনকালেই।
ইংল্যান্ডের সাগরতীরবর্তী শহর সাউথপোর্টের একটি কেয়ার হোমে বাস করেন এই বৃদ্ধ। কেয়ার হোমের ম্যানেজার কেটি হাওয়ার্ড বিবিসিকে বলেন, ‘বলার মতো অনেক গল্প আছে এমন আশ্চর্যজনক এক ব্যক্তি’ টিনিসউডের যত্ন নেওয়া একটি সম্মানের বিষয়। কেটি জানান, টিনিসউড পেপার পড়া এবং রেডিও শোনা উপভোগ করেন।
এখানে জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী মারিয়া ব্রানিয়াস মোরেরা। ১১৭ বছর বয়স্ক মোরেরার বাস স্পেনে।

বিশ্বকাপে সেনেগালের চিকিৎসককে ঘিরে বিতর্ক তুঙ্গে। ফেডারেশন সভাপতির দাবি, দলের চিকিৎসক ছিলেন গাইনোকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং খেলোয়াড়দের আস্থা অর্জনে ব্যর্থ হন। তবে স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন এসব অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই বিশ্বকাপ ব্যর্থতার জেরে প্রধান কোচ পাপে বৌনা থিয়াওকে বরখাস্ত
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার নেশার অর্থ জোগাতে একসঙ্গে ১৪ জন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে নতুন এক সমঝোতা চুক্তির কারণে তাঁর কারাদণ্ডের বদলে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) হওয়ার সম্ভাবনাই বেশি।
৪ দিন আগে
পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উন্মাদনার এখনো রয়ে গেছে। তবে এবার সেই উন্মাদনা অদ্ভুত ও অবিশ্বাস্য এক রূপ নিয়েছে। বিয়ের মূল ভেন্যুর বাইরে রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া ময়লা-আবর্জনার (যার মধ্যে রয়েছে সিগারেটের টুকরো, প্লাস্টিকের বোতলের ছিপি, ব্যবহৃত স্ট্র, এমনকি একটি...
৬ দিন আগে
সবকিছুই ঠিকঠাক চলছিল। যথাসময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতাও। কিন্তু বিপত্তি বাধল দুপুরের খাবার টেবিলে বসতেই। খাবারে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা হলো—এই এক প্রশ্নকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে বাঁধল তুমুল সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
৭ দিন আগে