
বেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে এক অপ্রতিরোধ্য নাম ও ‘আতঙ্ক’ বিড়ালটি এবং মজার ব্যাপার হলো সে এখনো ধরা-ছোঁয়ার বাইরে।
মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, অকল্যান্ডের সমুদ্র সৈকতের শান্তশিষ্ট মাইরাঙ্গি বে এলাকায় বিভিন্ন বাড়ির পোশাক ও জিনিসপত্র চুরি করে সে এখন সবার চেনা মুখ। আর এই অভ্যাসের জন্য এটিকে এক নতুন নামও দেওয়া হয়েছে, ‘লিওনার্দো দ্য পিঞ্চি।’ চুরি করার ক্ষেত্রে এই বিড়ালের পছন্দও বেশ বিলাসবহুল। চুরির তালিকায় আছে সিল্কের বক্সার আন্ডারওয়্যার, প্রায় ১৮০ মার্কিন ডলারের কদম নতুন ক্যাশমারের সোয়েটারের মতো জিনিসও!
লিওনার্দো দ্য পিঞ্চির মালিক হেলেন নর্থ বলেন, ‘একবার আমার মেয়ে অসুস্থ হয়ে বাসায় ছিল। হঠাৎ ফোন করে বলে, খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে! এইবার যা এনেছে, সেটা একদমই খারাপ। পরে দেখি একটা দারুণ ক্যাশমারের সোয়েটার।’ হেসে হেসে তিনি আরও বলেন, ‘আমি তো ভাবলাম, ভালোই তো, রাখি নাকি!’ কিন্তু পারলাম না।’
এরপর হেলেন নর্থ প্রতিবেশীদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ছবিসহ জিনিসপত্র ফেরত দিতে শুরু করেন। গ্রুপে তাঁর নিয়মিত মেসেজ হতো, ‘এগুলো কি আপনার আন্ডারওয়্যার?’
কিন্তু চুরির মাল দিন দিন বাড়তেই থাকে—ঢাউস ঢাউস মোজা, অন্তর্বাস, এমনকি একবার পাঁচ ফুট লম্বা খেলনা সাপও টেনেহিঁচড়ে এনেছে লিও! একদিন তো রেকর্ড গড়েছে—একাই এনেছে নয়টি আলাদা জিনিস। শিশুর পোশাক থেকে শুরু করে পুরুষদের জামা। হেলেন বলেন, ‘একদিন তো সকাল ৮টা ১০ মিনিটে সে আবার একটা জার্সি নিয়ে এসেছে। অথচ দোকানপাট তখনো খোলেনি!’
যেসব জিনিসের মালিক মেলেনি, সেগুলো ফেরত দিতে এবার নর্থ ফেসবুকে নিজের ঠিকানা ও দুঃখপ্রকাশসহ পোস্ট দেন। এরপর অনেকে এসে নিজেদের হারানো জিনিস চিনে নিয়ে যান। কেউ পেয়েছেন নিজের গোলাপি ও বেগুনি রঙের অন্তর্বাস, কেউ আবার খুঁজে পেয়েছেন নাম লেখা প্রিয় স্পোর্টস জার্সি।
তবে আশঙ্কার কিছু হয়নি। লিওর এই চুরিবিদ্যার কারণে কেউ বিরক্ত হননি। বরং অনেক প্রতিবেশী দুঃখ প্রকাশ করেছেন—‘আহা, আমাদের বাড়ি থেকে তো কিছুই চুরি করেনি!’ হেলেন বলেন, ‘সব প্রতিবেশী ওকে দারুণ পছন্দ করে। অনেকে তো রীতিমতো হতাশ, কারণ তাদের ঘর থেকে কিছুই লিও নেয়নি।’
তবুও লিওর এই ‘চুরির নেশা’ থামাতে অনেক কিছুই চেষ্টা করেছেন হেলেন। কখনো সেটিকে ঘরবন্দী করে রেখেছেন, কখনো নিজেই পুরোনো জামাকাপড় ফেলে রেখেছেন যাতে ও সেগুলো নিয়েই খুশি থাকে। কিন্তু কাজ কিছুই হয়নি। তিনি বলেন, ‘সে শুধু ওই জিনিসগুলোই চায়, যেগুলো তার হওয়ার কথা না।’ কেউ অনলাইনে পরামর্শ দিয়েছিল, আরেকটা বিড়াল এনে দাও—খেলাধুলা করে সময় কাটবে। কিন্তু হেলেন সেটা নিয়ে শঙ্কিত। তিনি বলেন, ‘সে তো অন্যকেও এই কাজ শিখিয়ে ফেলতে পারে!’
লিওর অপরাধজগতে বিচরণের শুরু এক বছর আগে। সে সময়ই তাকে প্রথমবারের মতো বাইরে ঘোরাঘুরির অনুমতি দেওয়া হয়। তার পরিবার এখনো আশা করে, এটা কেবল কিশোর বয়সের খামখেয়ালি—সময় গেলে ঠিক হয়ে যাবে। হেলেন বলেন, ‘আশা করি সে একসময় এসব বাদ দেবে।’ তবে স্থানীয়রা মজা করে লিওনার্দোকে এখন এলাকার নতুন ‘আতঙ্ক’ বলে আখ্যা দিচ্ছেন এবং মজা নিচ্ছেন।

কানাডায় এক শিশু সিটবেল্ট পরতে অস্বীকৃতি জানানোয় একটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এই ঘটনা বিমানে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে শিষ্টাচার ও নিরাপত্তাবিধি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ দিন আগে
প্রধান শিক্ষক স্কুলে আসেন মাতাল হয়ে। স্কুল চত্বরে মলত্যাগ করে শিক্ষার্থীদের বাধ্য করেন পরিষ্কার করতে। গুটখা খেয়ে পিক ফেলে স্কুলের দেয়াল ভরিয়ে ফেলেন। আর বসে বসে ইউটিউবে ভিডিও দেখেন। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের মাইহার জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের...
৩ দিন আগে
অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মে জন্মদিনের কেক অর্ডার করেছিলেন চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লিউ। কেক ডেলিভারি পাওয়ার পর দেখলেন, কেক যেসব ফুল দিয়ে সাজানো সেগুলো খাওয়ার উপযোগী নয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি। এই অভিযোগের সূত্র ধরে বেরিয়ে আসে এমন সব তথ্য যা থেকে
৪ দিন আগে
প্রায় এক দশক আগে চোরের হাতে হারিয়ে যাওয়া প্রিয় পোষা আফ্রিকান গ্রে টিয়া পাখি ‘বার্নি’কে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন ব্রিটেনের রবার্ট মর্টিমার। শুক্রবার (৭ আগস্ট) ডেইলি মেইল জানিয়েছে, ২০১৭ সালে চুরির ঘটনার ৯ বছর পর একটি আইকিয়া (Ikea) স্টোরের পার্কিং এলাকায় ঘুরে বেড়ানোর সময় পাখিটিকে উদ্ধার করা হয়।
৫ দিন আগে