
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে আখ্যা দিয়েছে।
সবুজ রঙের ম্যাক্সিকান জাতীয় দলের জার্সি পরে মালিকের সঙ্গে রাস্তায় হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে মার্লিন। ভিডিওটিতে দেখা যায়, মেক্সিকো সিটির ব্যস্ত সড়কে জুসের ঠেলাগাড়ি ঠেলে এগিয়ে যাচ্ছেন কার্লা ইভেত গোমেজ, আর তাঁর পেছনে পেছনে হাঁটছে হাঁসটি।
মার্লিনের জার্সিতে ১২ নম্বর লেখা, যা ফুটবল সমর্থকদের প্রতীকী নম্বর হিসেবে পরিচিত। তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছে যে বিভিন্ন বেকারিতে তার আদলে বিশেষ পেস্ট্রি তৈরি করা হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলোও তাকে নিয়ে অনুষ্ঠান করছে এবং বিশ্বকাপের ফলাফল সম্পর্কে ‘মতামত’ জানতে চাইছে। অবশ্য মার্লিনের সব উত্তর একই—‘কোয়াক, কোয়াক, কোয়াক’।
৪৮ বছর বয়সী কার্লা গোমেজ বলেন, তাঁরা কখনো ভাবেননি একটি সাধারণ ভিডিও তাঁদের পোষা হাঁসকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে। বর্তমানে মার্লিনকে দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমাচ্ছে অসংখ্য মানুষ।
শুক্রবার (১৯ জুন) ‘রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, গোমেজ পরিবারের এটি তৃতীয় হাঁস। আগের হাঁসটি মারা যাওয়ার পর এক গ্রাহক উপহার হিসেবে মার্লিনকে দিয়েছিলেন। মধ্যযুগীয় কিংবদন্তির জাদুকর মার্লিনের নামেই তার নামকরণ করা হয়েছে। পরিবারের ১৪ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ান গোমেজ তার দেখাশোনা করে। পরিবারটির ভাষ্যমতে, মার্লিনকে তাঁরা তাঁদের পরিবারেরই একজন সদস্য হিসেবে গণ্য করেন।’
ফল, সবজি, মাছ, ক্রিকেট পোকা এবং মাঝেমধ্যে টাকো খেতে পছন্দ করে মার্লিন। তবে সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় পশুচিকিৎসক জানিয়েছেন, হাঁসটি কিছুটা অতিরিক্ত ওজনের।
মেক্সিকো সিটির ফ্যান ফেস্টে হাজারো সমর্থকের সঙ্গে যোগ দেওয়ারও কথা রয়েছে মার্লিনের। তার মালিকের দাবি, ফিফা তাকে মেক্সিকোতে নিজেদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।
বিশ্বকাপে প্রাণীদের ভবিষ্যদ্বাণী করার ঐতিহ্য নতুন নয়। ২০১০ সালের বিশ্বকাপে ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিল ‘পল দ্য অক্টোপাস’। সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে মেক্সিকোর হাঁস মার্লিন।

ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৩ দিন আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
৫ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
১০ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
১০ দিন আগে