আমরা অজ্ঞাত নই যে, শরতের শেষ ভাগে আর হেমন্তের প্রারম্ভে কোকিল ডাকে না। কোকিল না ডাকিলেও প্রত্যহ প্রত্যুষে আমাদিগকে ঘুম্মাসক্তি পরিত্যাগ পূর্বক গাত্রোত্থান করিতে হয়। অদ্যও তাই হইয়াছিল। কিন্তু অদ্য প্রভাতে ঘুম্মাসক্তি ত্যাগ করিবার কারণ সম্পূর্ণ ভিন্ন।
সূর্যোদয়ের বহু পূর্বে, যে ক্ষণটিকে সুবহে কাজিব বলিয়া উল্লেখ করা হইয়া থাকে, অর্থাৎ রাত্রি আর প্রভাতের মিলন হইতেছে রাত্রির শেষ আর দিবাভাগের শুরুর যে ক্ষণ সুবহে কাজিব বলিয়া ভ্রম হইলেও প্রকৃতপক্ষে সুবহে কাজিব নয় এবং উল্লেখ করিয়া রাখিতেই হয়, তখনো চিকেন জাতির পুরুষপ্রবর মুরগাটি ককরো কক করিয়া ডাকিয়া ওঠেন নাই, সেই ক্ষণে এক অদ্ভুত প্রহেলিকাময় আলোকচ্ছটায় উদ্ভাসিত হইয়া ওঠে পৃথিবী। প্রভাত বলিয়া ভ্রম হয়। সেই ক্ষণে আমার কেতাদুরস্ত স্পর্শকাতর যন্ত্রখানা পিরিং পিরিং করিয়া বাজিয়া উঠিল। আমি আধো ঘুমে আধো জাগরণে যন্ত্রখানার সবুজ কিলক টিপিয়া ‘হ্যালো’ কহিলাম। অত্যাশ্চর্য হইয়া খেয়াল করিলাম, কেতাদুরস্ত স্পর্শকাতর যন্ত্রখানার অপর প্রান্ত হইতে যিনি কথা বলিতেছিলেন, তিনি বড়ই কাতর হইয়া পড়িয়াছেন এবং বলিতেছেন, বড়ই বিপদগ্রস্ত রহিয়াছি। কহিলাম, সেম হিয়ার ডুড। তিনি বলিলেন, এই ক্ষণে আপনি যদি আমার সহিত মশকরা করিতে থাকেন, তাহা হইলে আমি দেশান্তরী হইব– ইহা কহিয়া রাখিলাম।
কহিলাম, ভ্রাত, উত্তেজিত না হইয়া প্রকৃত সত্যকে উত্থিত করুন।
তিনি কহিলেন, বয়সের ভারে উত্থিত…
কহিলাম, প্রত্যুষে কী কহিতেছেন এইসব?
তিনি কহিতে লাগিলেন, আফগানিস্তান তালেবান কর্তৃক পুনরপি অধিকৃত হইয়া বড়ই পীড়ার মধ্যে রহিয়াছি।
কহিলাম, আপনি শুদ্ধ বাংলা কহিতেছেন, দাড়ি বা পশতু নহে। তার অর্থ হইলো, আপনি বাঙালি। আফগানিস্তান লইয়া হস্তি–ঘোটক শিকার করা অম্লশূল আর খুজলিতে ভোগা বাঙালির কিঞ্চিত সমস্যা রহিয়াছে, সে আমি শুনিয়াছি। আপনি নূতন কী বলিবেন, তাহা পেশ করুন।
তিনি জানিতে চাহিলেন, বলুন দেখি, আফগানিস্তান পুনরায় দখল হইবার পর সবচাইতে বেশি বিপদগ্রস্ত রহিয়াছে কোন অঞ্চলের মানুষ?
কহিলাম, আফগানিস্তানের মানুষ, নিঃসন্দেহে।
তিনি কহিলেন, লক কিয়া যায়ে?
কহিলাম, জরুর।
তিনি কহিলেন, মহাত্মা গুগল, সঠিক উত্তর কহিয়া দিন।
গুগল তৎক্ষণাৎ একখানা মেইল পাঠাইয়া কহিল, উত্তর ভুল হইয়াছে।
হাফসোল খাইয়া যখন বসিয়া আছি তখন গুগল একখানা লিংক পাঠাইল। লিংক উন্মুক্ত করিয়া দেখিলাম তাহাতে একখানা করুণ সংবাদ প্রকাশিত হইয়াছে। তাহাতে লিখিত রহিয়াছে, পশ্চিমবঙ্গে পোস্তর দাম উর্ধ্বমুখী। কবি, সাংবাদিক, মন্ত্রী, ব্যবসায়ী হইতে সাধারণ মানুষ সকলের পাতেই পোস্ত বাড়ন্ত। দোকানীরা কেজি হাঁকিতেছেন, ২২শ হইতে ২৩শ টাকা কিলো!
যন্ত্রের ভিন্নপ্রান্তনিবাসীর অগোচরে স্বস্তির নিশ্বাস ফেলিলাম আর মনে মনে বলিলাম, তাঁহারা পোস্ত লইয়াই থাকুক বাবা। আমরা বরং এই ফাঁকে ইলিশ খাই। না হইলে কখন যে ইলিশ বাড়ন্ত হইবে তাহা বলা যায় না।

বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
৩ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
৪ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
৪ দিন আগে
কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বোনের।
৫ দিন আগে