ভিয়েতনামের এক ব্যক্তি পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে আসেন হাসপাতালে। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করে সেখান থেকে যে জিনিসটা বের করে আনলেন, তার নাম শুনলে চমকাবেন যে কেউ। অবিশ্বাস্য হলেও সেটা এক ফুট লম্বা একটি জীবন্ত ইল মাছ।
ভিয়েতনামের উত্তরের প্রদেশ কুয়াং নিনের ৩৪ বছর বয়স্ক ওই ব্যক্তি পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে গত বুধবার ভর্তি হন হাসপাতালে।
স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওই ব্যক্তির একটি এক্স-রে এবং একটি আলট্রাসাউন্ড করা হয়। এতে দেখা যায় তাঁর পেটে একটি অস্বাভাবিক কিছু অবস্থান করছে।
রোগীর অন্ত্রে ছিদ্র হয়ে যায়। এদিকে পাকস্থলীর টিস্যু ফুলে গিয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছে যান তিনি। রহস্যময় বস্তুটি অপসারণের জন্য রোগীকে জরুরি অস্ত্রোপচার করা হয়।
সৌভাগ্যক্রমে হাই হা জেলার হাসপাতালে সূক্ষ্ম অস্ত্রোপচারটি সফলভাবে করতে পারেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারে পেট থেকে যে জিনিসটা বের করে আনেন, তা মোটেই স্বাভাবিক কিছু ছিল না। সেটা ১২ ইঞ্চি (৩০ সেন্টিমিটার) লম্বা একটি ইল মাছ। এদিকে রোগীর শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু বের করে ফেলা হয়।
এখানে বলে রাখা ভালো, আমাদের দেশের কুঁচিয়া বা কুইচ্চা নামে পরিচিত মাছটি একধরনের ইল।
অপারেশনের পর রোগী দ্রুত স্থিতিশীল অবস্থায় আসেন। কেবল পেটে হালকা অস্বস্তি নিয়ে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য থাকেন তিনি।
ইলটি কীভাবে তাঁর পেটে গেল সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রোগী কোনো উত্তর দিতে পারেননি। তবে চিকিৎসকদের বিশ্বাস, এটি তাঁর মলদ্বার দিয়ে প্রবেশ করেছে। তারপর কোনোভাবে পেটে চলে যায়।
চিকিৎসকদের যে বিষয়টি বেশি হতবাক করে তা হলো, অস্ত্রোপচারের পর যখন বের করে আনা হয়, তখনো ইলটি জীবিত ছিল।
অস্ত্রোপচারে অংশ নেওয়া ড. ফাম মান হাং স্থানীয় মিডিয়াকে জানান, এটি একটি বিরল ঘটনা, মলদ্বার এমন একটি স্থান, যেখানে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে অস্ত্রোপচার নিরাপদে সম্পন্ন হয়েছে।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৫ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৬ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৬ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১২ দিন আগে