একটি প্যান্টের দৈর্ঘ্য কত হতে পারে? আর যা-ই হোক, আপনি নিশ্চয় ২৫০ ফুট লম্বা কোনো জিনসের প্যান্ট কথা ভাবছিলেন না। সত্যি এমন একটি প্যান্ট বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এক চীনা পোশাক কারখানা। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এত লম্বা প্যান্ট পরবে কে? রূপকথার দৈত্য-দানোকে হাজির করলেও তো কুলাবে না!
ঘটনা অবশ্য সাধারণ। এই বিশাল প্যান্ট কেউ পরবে না। শুধু রেকর্ড গড়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে। আর টেক্সটাইল কোম্পানিটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ থেকে সে স্বীকৃতিও পেয়েছে।
এত লম্বা একটি জিনসের প্যান্ট বানানো তো চাট্টিখানি কথা নয়। ৩০ জন পোশাকশ্রমিক খেটেছেন এর জন্য। চীনের ইউলিং শহরের ইসিং টেক্সটাইল কোম্পানির কর্মীদের ১৮ দিন সময় লাগে প্যান্টটি তৈরি করতে। ২৫০ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ জিনসটি চওড়ায় ১৯০ ফুট ১০ ইঞ্চি।
১৮ হাজার ৪৪ ফুট ডেনিম কাপড় লেগেছে এটি বানাতে। প্যান্টটিতে আছে ২৫ দশমিক ৫৯ ফুটের একটি জিপার ও ৩ দশমিক ৯৪ ফুটের একটি ইস্পাতের বোতাম। এর ওজন কত শুনবেন, ৭ হাজার ৯৩৬ পাউন্ড।
আগের রেকর্ডটি গড়ে পেরুর লিমায় অবস্থিত প্রতিষ্ঠান প্যারিস পেরু, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি। কোম্পানিটির বানানো জিনসের প্যান্টটির দৈর্ঘ্য ছিল ২১৪ ফুট ১০ ইঞ্চি, চওড়ায় ছিল ১৪০ ফুট ১ ইঞ্চি।

প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
২ দিন আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১০ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৬ দিন আগে