কতভাবেই না গিনেস বুকে নাম ওঠে মানুষের। এর মধ্যে কিছু কিছু একেবারেই অদ্ভুত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এই নারীর কথাই ধরুন। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন সবচেয়ে চওড়া জিহ্বার জন্য।
ব্রিটানি লেকায়োকে গিনেস বুকে জায়গা করে দেওয়া জিবটি ৩ দশমিক ১১ ইঞ্চি চওড়া। আর এই পরিমাপ করা হয় সবচেয়ে প্রশস্ত বিন্দু ধরে আর রেকর্ডটি নারীদের ক্যাটাগরিতে। এই নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জানান, এমিলি শ্লেঙ্কা নামের এক নারীর ঝুলিতে এমন একটি রেকর্ড আছে শুনে আগ্রহী হয়ে ওঠেন তিনি। এমিলির জিব ছিল ২ দশমিক ৮৯ ইঞ্চি চওড়া।
পেশাগত জীবনে একজন অ্যাটর্নি ব্রিটানি সব সময়ই জানতেন তাঁর জিবটি অস্বাভাবিক বড়। তিনি গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানান, ছোট শিশু থাকা অবস্থায় পরিবারের লোকেরা প্রায়ই বিষয়টি নিয়ে রসিকতা করত। তবে তাঁর মাথাতেই আসেনি এটি সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশস্ত হতে পারে।
তবে তাঁরা ধারণা বদলে যায়, তখন খুব ঘনিষ্ঠ এক বন্ধু তাকে এমিলি শ্লেঙ্কারের একটি ভিডিও পাঠিয়েছিল। এটিই ব্রিটানিকে তার নিজের জিহ্বা পরিমাপ করতে অনুপ্রাণিত করেছিল।
লেকোয়ার জিহ্বা একজন প্রাপ্তবয়স্ক নারীর জিহ্বার গড় দৈর্ঘ্যের সমান প্রশস্ত, অর্থাৎ ৩ দশমিক ১১ ইঞ্চি। এটি একটি ক্রেডিট কার্ডের সমান প্রশস্ত।
এদিকে পুরুষদের বেলায় এই রেকর্ড মার্কিন নাগরিক ব্রায়ান থমসনের দখলে। তাঁর জিহ্বা ৩ দশমিক ৪৯ ইঞ্চি চওড়া।
সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

বিমানবন্দরের স্ক্যানার ভুলবশত মসলাকে হেরোইন হিসেবে শনাক্ত করায় টানা ৫৭ দিন কারাগারে থাকতে হয়েছে ভারতের এক ব্যবসায়ীকে। পরে আদালত তাঁকে প্রায় ৯ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
৮ দিন আগে
বাংলাদেশে এক অদ্ভুত সামাজিক যোগাযোগমাধ্যম তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। কয়েক দিনের মধ্যেই কোরবানির জন্য জবাই হওয়ার কথা এই মহিষটির। কিন্তু তার আগেই এটিকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ।
১১ দিন আগে
ঈদুল আজহা এলে প্রতিবছরই বাংলাদেশে একটি ‘ট্রেন্ড’ দেখা যায়, সেটি হলো কোরবানির হাটে তোলা পশুর নামকরণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বাজারে এসেছে ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের পশু। আর এই নামকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টেও....
১৬ দিন আগে
হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
২১ দিন আগে