দেহটা হাড়ের খাঁচা। সে খাঁচায় আছে ২০৬টি হাড়। কিন্তু সবচেয়ে ছোট হাড় কোনটি, জানেন কি?
অসসিকেলস! ভাবছেন, এটা আবার কী? তাহলে আরও তিনটি অদ্ভূত শব্দ শুনুন। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস।
এই তিনটি শব্দ আপনার কানের সঙ্গে সম্পৃক্ত। শব্দ তিনটিকে একসঙ্গে বলা হয় ‘অসসিকেলস’। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস আপনার শরীরের তিনটি হাড়ের নাম এবং এদের অবস্থান আপনার কানের ভেতর। শুনে আরও আশ্চর্য হবেন, এই তিনটি হাড়ই আপনার শীরের সবচেয়ে ছোট তিনটি হাড়। আর এদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম স্টেপিস।
তিনটি শব্দই এসেছে ল্যাটিন থেকে।
হাড় তিনটি আপনার মধ্যকর্ণ, কানের পর্দা এবং অন্তঃকর্ণে রয়েছে। এদের কাজ শব্দকম্পন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। প্রথমে শব্দকম্পন আপনার মধ্যকর্ণের ভেতর দিয়ে যায়। তারপর ক্লকিয়াতে আঘাত করে এবং নিউরাল সংকেতে রূপান্তরিত করে। আপনার মস্তিষ্ক সেই সংকেত শব্দ হিসেবে গ্রহণ করে।
অন্যদিকে ফিমার হচ্ছে আপনার শরীরের সবচেয়ে বড় হাড়। এটি কোথায় থাকে, জানেন? আপনার ঊরুতে। ব্যক্তিভেদে ফিমারের আকার এদিক সেদিক হতে পারে। সাধারণত প্রাপ্ত বয়স্ক পুরুষের ফিমার হয় ১৯ ইঞ্চি। আর প্রাপ্ত বয়স্ক নারীর ফিমার হয় ১৭ থেকে ১৮ ইঞ্চি।
সূত্র: মেন্টাল ফ্লস
ল–র–ব–য–হ সম্পর্কিত পড়ুন:

টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৩ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৩ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১০ দিন আগে
আচ্ছা বলুন তো, একজন ভারতীয় ‘চাচা’কে কীভাবে চিনবেন। তাঁকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তাঁর মুখের এক চেনা বাক্য—‘আমাকে বলতে দাও/দিন।’ এর ঠিক পরপরই তিনি একটি লম্বা বক্তব্য দেওয়া শুরু করবেন। তাঁর বক্তব্যের বিষয়বস্তু হবে—দেশের আসলে কোথায় সমস্যা বা কিসের অভাব।
১১ দিন আগে