একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’

টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৩ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৩ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১০ দিন আগে
আচ্ছা বলুন তো, একজন ভারতীয় ‘চাচা’কে কীভাবে চিনবেন। তাঁকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তাঁর মুখের এক চেনা বাক্য—‘আমাকে বলতে দাও/দিন।’ এর ঠিক পরপরই তিনি একটি লম্বা বক্তব্য দেওয়া শুরু করবেন। তাঁর বক্তব্যের বিষয়বস্তু হবে—দেশের আসলে কোথায় সমস্যা বা কিসের অভাব।
১১ দিন আগে