
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ স্ভালবার্ডের উপকূলে ঘটে।
স্থানীয় একটি ফিয়র্ড বা দীর্ঘ, সংকীর্ণ ও খাড়া পাহাড় বা পাহাড়ের ঢাল বেষ্টিত সমুদ্রের খাঁড়ির মধ্য দিয়ে ওই ব্যক্তি একটি নৌযান নিয়ে যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন ব্যক্তি তীরে একটি মেরুভালুককে ঘুমিয়ে থাকতে দেখতে পান। প্রাণীটিকে নড়াচড়া করতে দেখার ইচ্ছা থেকে নৌযানে থাকা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জাহাজের উচ্চ শব্দের ফগহর্ন বাজান। হর্নের বিকট শব্দে মেরুভালুকটি চমকে গিয়ে হঠাৎ ঘুম থেকে উঠে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর স্ভালবার্ডের গভর্নর লার্স ফাউসে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেন। এক বিবৃতিতে ফাউসে বলেন, নৌযানটি প্রাণীটির পাশ দিয়ে যাওয়ার সময় এর আরোহীরা তীরে একটি মেরুভালুককে ঘুমিয়ে থাকতে দেখতে পান বলে জানা গেছে। এরপর নৌযানে থাকা এক ব্যক্তি জাহাজের ফগহর্ন ব্যবহার করেন। এতে ভালুকটি ঘুম থেকে জেগে ওঠে এবং অন্য একটি স্থানে চলে যায়।
স্ভালবার্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, মেরুভালুককে অপ্রয়োজনে বিরক্ত করা, তাড়া করা কিংবা আকৃষ্ট করা কঠোরভাবে নিষিদ্ধ। এই বিধিমালায় পর্যটক ও দর্শনার্থীদের বন্যপ্রাণীর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রাণীদের ওপর চাপ সৃষ্টি না হয় এবং তাদের কঠিন প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক আচরণ ব্যাহত না হয়।
অপরাধী ব্যক্তি এই বিধি লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছেন এবং নির্ধারিত বড় অঙ্কের জরিমানা পরিশোধ করতে সম্মত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা ওই ব্যক্তির নাম ও জাতীয়তা প্রকাশ করেননি। তবে স্ভালবার্ডে যাওয়া সব পর্যটক ও অভিযান পরিচালনাকারী দলের প্রতি তারা সতর্কবার্তা দিয়েছেন। কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, ১৯৭২ সাল থেকেই স্ভালবার্ডে মেরুভালুক একটি সুরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচিত। ফলে তাদের বিরক্ত করলে গুরুতর আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে।
এটি অবশ্য এমন প্রথম ঘটনা নয়। ২০২৪ সালে একটি মেরুভালুক নয়, বরং একটি ওয়ালরাসের খুব কাছে চলে যাওয়ার কারণে এক পর্যটককে ১১ হাজার ৫০০ নরওয়েজিয়ান ক্রোনার বা ৯০০ পাউন্ড জরিমানা করা হয়েছিল।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৭ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৮ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৯ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ দিন আগে