বিশ্বের সবচেয়ে ব্য়য়বহুল আবাসিক ভবন ভারতের দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত অ্যান্টিলিয়া। ২৭ তলা এ ভবনের মালিক ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ২০১২ সালে প্রাসাদতুল্য এ ভবনটির অনুমিত মূল্য ছিল ১৫ হাজার কোটি রুপি। পুরো আম্বানি পরিবার অর্থাৎ মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অনন্ত আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি, পৃথ্বী আম্বানি ও ভেদ আম্বানি একসঙ্গে এ ভবনে থাকেন।
অবকাঠামো, বিলাসবহুল অনুষ্ঠান, নিরাপত্তা ও অত্যাধুনিক সব ব্যবস্থার জন্য অ্যান্টিলিয়া প্রায়ই শিরোনামে থাকে। আটলান্টিক মহাসাগরের এক দ্বীপের নামে ভবনটির নামকরণ করা হয়েছে। মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্রেই সুউচ্চ এই অট্টালিকার অবস্থান। অ্যান্টিলিয়ায় তিনটি হেলিপ্যাড আছে।
ইন্টারনেটে অ্যান্টিলিয়ার ভেতরের খুব বেশি ছবি দেখা যায় না। ১৭৩ মিটার দীর্ঘ বিলাসবহুল এ ভবনটি ৩৭ হাজার বর্গমিটারজুড়ে নির্মাণ করা হয়েছে। এ ভবনে বহুতল গাড়ি পার্কিংসহ ৯টি দ্রুতগতির লিফট ও কর্মচারীদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা আছে।
অ্যান্টিলিয়ার ২৬ তলায় স্ত্রী, ছেলে, ছেলের বউ ও দুই নাতি নিয়ে থাকেন মুকেশ আম্বানি। থাকার জন্য ওপরের এই তলা বেছে নেওয়ার কারণ হিসেবে জানা যায়, নীতা আম্বানি চান প্রত্যেকটি ঘরেই যেন পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকে। বলা হয়, কেবল পরিবারের ঘনিষ্ঠ জনেরাই ভবনের ২৬তম তলায় প্রবেশ করতে পারেন।
অ্যান্টিলিয়া নির্মাণ করতে দুই বছর সময় লেগেছিল। ২০০৮ সালে এ ভবনের নির্মাণকার্য শুরু হয় এবং ২০১০ সালে তা শেষ হয়। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প খুব সহজেই সয়ে নিতে পারবে।
বিলাসবহুল এ ভবনে একটি হেলথ স্পা, তিনটি সুইমিংপুল এবং একটি বলরুম রয়েছে। এ ছাড়া ভবনটিতে রয়েছে ইয়োগা ও ডান্স স্টুডিও। সমগ্র ভবনের দেখভালের জন্য প্রায় ৬০০ কর্মী নিয়োজিত আছেন।
অ্যান্টিলিয়ার শোভাবর্ধনের জন্য রয়েছে বিশাল এবং আকর্ষণীয় এক ঝুলন্ত বাগান। মুম্বাইয়ের আর্দ্রতাকে টক্কর দেওয়ার জন্য এখানে একটি তুষার ঘরও রয়েছে। ভবনটিতে একটি আইসক্রিম পারলারও রয়েছে, যেখানে আইসক্রিম খাওয়ার সময় কৃত্রিম তুষারপাত উপভোগ করা যায়।

ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
২ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৭ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৭ দিন আগে