ওয়ারেন এডওয়ার্ড বাফেটকে বিংশ শতাব্দীর সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে ধরা হয়। এ মার্কিন নাগরিক একাধারে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষীও। ৩ বছর আগেও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বাফেটের বর্তমান সম্পত্তি ১০৪ বিলিয়ন ডলার। এই শীর্ষ ধনীর আজ ৯১ তম জন্মদিন।
ওয়ারেন বাফেট ছোটবেলায় বাবার দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন। বিক্রি করেছেন ওয়াশিংটন পোস্ট ও টাইমস হেরাল্ড পত্রিকা। এ কাজ করে জমানো ১২০ ডলার দিয়ে তিনটি শেয়ার কেনেন। ১১ বছর বয়সে এভাবেই ব্যবসার শুরু। ১৬ বছরের মধ্যেই হয়ে যান ৫৩ হাজার ডলারের মালিক।
মাধ্যমিকের ছাত্র থাকাকালে তিনি এক বন্ধুকে নিয়ে ২৫ ডলারে একটি ব্যবহৃত পিন বল মেশিন কিনে স্থানীয় নাপিতের দোকানে রেখেছিলেন। এ মেশিনের লাভ থেকে কয়েক মাসেই কয়েকটি মেশিন কিনে তিনটি দোকানে বসিয়ে দেন। তবে তাঁর বিপুল সম্পত্তির ৯৪ শতাংশই উপার্জিত হয়েছে ৬০ বছরের পরে।
এত সম্পত্তির মালিক হলেও বাফেটের জীবনযাপন খুবই সাদামাটা। ১৯৫৮ সাল থেকে ছোট একটি বাড়িতে বাস করছেন বাফেট। দিনের ৮০ ভাগ সময়ই কাটান বই পড়ে। তাঁর খাদ্যাভ্যাস ৬ বছর বয়সী শিশুর মতো। ৬ বছর বয়সীদের মৃত্যুহার কম হওয়ায় তিনি এই অভ্যাস গড়ে তুলেছেন বলে ধারণা অনেকের। তাঁর কাছে স্মার্টফোনের চেয়ে বেশি পছন্দ নকিয়া ফ্লিপ ফোন।
বাফেট তাঁর বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের কর্মীদের জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করেন। এ কর্মীদের প্রতি বছর ১ মিলিয়ন ডলার দিয়ে থাকেন। নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক স্টকের ৮৫ শতাংশ দান করেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনেরও একজন বড় দাতা বাফেট। প্রতি রোববার কয়েকজন বাচ্চা নিয়ে ডেইরি কুইন পরিদর্শন করে তিনি বিপুল আনন্দ পান।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৮ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৯ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
১০ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৫ দিন আগে