
ইরানের দক্ষিণ উপকূলীয় শহর বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি আটতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, গ্যাস লিক হয়ে ভবনের ভেতরে গ্যাস জমে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটে। এতে ৪ বছর বয়সী এক শিশু কন্যা নিহত হয়েছে এবং আরও ১৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ভবনের নিচের চারটি তলার সামনের অংশ পুরোপুরি উড়ে গেছে। আশপাশের বেশ কিছু যানবাহন ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাসের ফায়ার সার্ভিস প্রধান মোহাম্মদ আমিন লিয়াকত জানান, বিস্ফোরণের পরপরই ভবনটি থেকে সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা তল্লাশি করছে।
এদিকে এই বিস্ফোরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স ও তাসনিম এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, একটি ইসরায়েল-সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির কারণে পুরো অঞ্চলে যুদ্ধকালীন সতর্কতা জারি রয়েছে। গত বুধবার ট্রাম্প ইরানকে একটি ‘ন্যায্য’ পারমাণবিক চুক্তিতে সই করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যে পারস্য উপসাগরের দিকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বিশাল নৌবহর রওনা হয়েছে।
তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, বন্দর আব্বাসের এই বিস্ফোরণের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই। একইভাবে ইসরায়েলি কর্মকর্তারাও এই ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর নেতৃত্বকে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। মার্কিন সরকারকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্রের লক্ষ্য নির্ধারণ ও যুক্তরাষ্ট্রের ভেতরে নাগরিকদের ওপর নজরদারি চালানো থেকে বিরত রাখবে—এমন রক্ষাকবচ ছাড়াই।
৩ ঘণ্টা আগে
গত ৩০ জানুয়ারি রাত নামার সঙ্গে সঙ্গে ইরানিদের মধ্যে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজব ছড়িয়ে যায়, যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। আর এই আশঙ্কা এখনো ইরানের জনগণের মধ্যে রয়ে গেছে। যদিও আলোচনার ব্যবস্থা চলছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও পশ্চিম এশিয়ার দেশ ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা ও দর–কষাকষির সুযোগ তৈরি হয়েছে। তেহরান নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই আলোচনার ব্যবস্থা গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
৫ ঘণ্টা আগে