
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমান্বয়ে কমতে থাকায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। সোনার দাম সমন্বয় করে কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। গতকাল সোমবার সকাল ও বিকেলে দুই দফায় প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছে ১২ হাজার ১৪ টাকা। এর মধ্যে সকালে ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা; পরে বিকেলে আরেক দফা দাম ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে সর্বশেষ দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
গতকাল দাম কমার পর গত শুক্রবার থেকে চার দিনে দেশের বাজারে সোনার দাম মোট ৪০ হাজার ২৪০ টাকা কমেছে। গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে; যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
বাজুসের প্রাইস মনিটরিংয়ের জন্য গঠিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, বিশ্ববাজারে সোনার দাম যে পরিমাণ বেড়েছিল, এতটা বাড়ার যৌক্তিক কোনো কারণ ছিল না। সোনার বাজারে একধরনের বাবল তৈরি হয়েছিল। তাই যত দ্রুত বেড়েছিল, তত দ্রুত কমছে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমতে শুরু করেছে গত শুক্রবার থেকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিতে পারেন—এই খবর আসার পর এই স্বস্তির শুরু। শুক্রবার মূল্যবান এ ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে কমেছে আউন্সপ্রতি ৪৩৪ ডলার ৪৫ সেন্ট।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গোল্ড প্রাইসের তথ্যমতে, গতকাল আন্তর্জাতিক বাজারে এক দিনেই ১২৩ ডলার বা ২ দশমিক ৪৭ শতাংশ কমেছে সোনার দাম। এতে আউন্স প্রতি দাম নেমেছে ৪ হাজার ৭৭১ ডলারে। এই দাম গত বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৩০০ ডলার পর্যন্ত উঠেছিল। গত শুক্রবার থেকে চার দিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে ৫৩০ ডলারের বেশি।
দেশের বাজারে গতকাল সোমবার নির্ধারিত নতুন দাম অনুসারে ২২ ক্যারেট সোনার দাম এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকায় ওঠে। গত বছরের ফেব্রুয়ারিতে তা দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
১১ ঘণ্টা আগে
সেবার পরিধি সম্প্রসারণ ও টেকসই ব্যবসা প্রবৃদ্ধির লক্ষ্য সামনে রেখে এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৬ কক্সবাজারের সি পার্ল বীচ রিসোর্টে সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
১২ ঘণ্টা আগে
লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
১৩ ঘণ্টা আগে
মাসের পর মাস টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে ভারত। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে তেল, প্রতিরক্ষা সরঞ্জাম ও উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে দেশটি। একই সঙ্গে দেশটির কঠোরভাবে সুরক্ষিত কৃষি খাত আংশিকভাবে উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে—এমনটাই জানিয়েছেন
১৪ ঘণ্টা আগে