
দুপুরে মাথার ওপর রোদ। বেলকুচির খামার উল্লাপাড়া এলাকার মাঠে তখন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক নুর নবী। কাদামাটিতে পা ডুবিয়ে সারি ধরে এগোচ্ছেন তিনি। হঠাৎ তাঁর পাশে এসে দাঁড়ালেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। জুতা খুলে তিনিও নুর নবীর সঙ্গে ধান রোপণ শুরু করেন। রাজনীতির মঞ্চ ছেড়ে কয়েক মিনিটের জন্য কৃষক হয়ে ওঠেন তিনি।
আজ বুধবার বেলা ১টার দিকে নুর নবীর ধানখেতে আমিরুল ইসলামকে কাজ করতে দেখা যায়।
ধানখেতে কাজ করতে করতে নুর নবী বলেন, জীবনে অনেক নির্বাচন দেখছেন। কিন্তু কোনো এমপি প্রার্থীকে ধানখেতে নেমে চারা রোপণ করতে দেখেননি। নেতারা যদি পাশে থাকেন, তাহলে চাষাবাদ আরও সহজ হবে।
ধান রোপণ শেষে আমিরুল ইসলাম বলেন, মাঠে না নামলে কৃষকের কষ্ট বোঝা যায় না। এই অঞ্চলের কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পান, সেচ, সার ও বাজার ব্যবস্থাপনায় ভোগান্তি না থাকে, এটাই তাঁর লক্ষ্য। তিনি আরও বলেন, এই এলাকার মানুষের বহুদিনের দাবি একটি সেতু। তিনি নির্বাচনে জিতলে সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একজন প্রার্থীকে এভাবে কাদায় নেমে কাজ করতে দেখে তাঁরা অবাক হয়েছেন। এতে প্রার্থী ও সাধারণ মানুষের দূরত্ব কিছুটা হলেও কমেছে। আইয়ুব আলী নামের এক ব্যক্তি বলেন, খামার উল্লাপাড়ার করতোয়া নদীর ওপর সেতু হলে কৃষকদের অনেক উপকার হবে। নদীর ওপারেই তাঁদের বেশির ভাগ ফসলি জমি।
এর আগে খামার উল্লাপাড়া বাজারে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করে ধানের শীষে ভোট চান আমিরুল ইসলাম।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭ মিনিট আগে
জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য সুজিত চন্দ্র ও তাপস চন্দ্র ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
৪০ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে