সিরাজগঞ্জের কামারখন্দে পূর্বশত্রুতার জেরে বদিউজ্জামান নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক লায়লা শারমিন এই আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনির হোসেন, আনোয়ারা বেগম, সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মণ্ডল, শফিকুল ইসলাম, আবু সাঈদ, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ। তাঁদের মধ্যে ছয়জন কারাগারে ও চারজন পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামে বদিউজ্জামান নিজ গ্রামের দবির মণ্ডলের ছেলে আলমের কাছে থেকে ২০১১ সালে তিন শতক জমি কেনেন। ওই জমিতে প্রতিবেশী আবু সাঈদ বাড়ি করে দখলে নেন। জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে আসামিরা তাঁকে হত্যার হুমকি দেন। তিনি জমি দখলে নেওয়ার চেষ্টা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বদিউজ্জামানের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ আরও তীব্র হয়।
২০১১ সালের ২৪ জুন বদিউজ্জামান জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ২৫ জুন সকালে কামারখন্দের ময়নাকান্দি সাইফুল ইসলামের একটি খেত থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত বদিউজ্জামানের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ জানান, রায় ঘোষণার সময় ছয় আসামি উপস্থিত ছিলেন। অন্য চার আসামি পলাতক রয়েছেন।

সরকারের (অন্তর্বর্তীকালীন) পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করিনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটি শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের ওপেনিয়ন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ...
৬ ঘণ্টা আগে
নদীর প্রবাহ দুই ভাগ হয়ে গেছে। অল্প কিছু পানি প্রবাহিত হচ্ছে বাঁ তীর দিয়ে আর এরচেয়ে একটু বেশি পানির প্রবাহ ডান তীরে। মাঝের অংশের পুরোটিই ধু ধু বালুচর। এভাবেই মরুভূমিতে পরিণত হয়েছে রাজশাহীর পদ্মা নদী। নদীর বেশির ভাগ অংশেই হাঁটুপানিও মিলছে না।
৬ ঘণ্টা আগে
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ
৭ ঘণ্টা আগে