
নাটোরের সিংড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপ্লব কুন্ডু নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল থাকায় উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সিংড়া চালপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, সিংড়া বাজারের ব্যবসায়ী বিপ্লব কুন্ডুর গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুদাম থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চালগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে অভিযুক্ত ব্যবসায়ী বিপ্লব কুন্ডু অভিযোগ অস্বীকার করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীরাই বেশি দামে বিক্রির আশায় তাঁর কাছে চাল বিক্রি করেছেন। তিনি ব্যবসায়ী হিসেবে বেশি দাম দিয়ে ওই চাল কিনেছেন বলে দাবি করেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন...
৩৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৮ মিনিট আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে