
নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একপক্ষের গুলিতে ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, কমদকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ফরিদ হোসেন, আবুল হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে রানা, রুহুল আমিনের ছেলে রশিদ মিয়া, সোলাইমান আলীর ছেলে সুমন মিয়া ও রেজাউল করিমের ছেলে ফরহাদ হোসেন।
আহত ইব্রাহিম মিয়ার অভিযোগ, এলাকার বিএনপিকর্মী মানিক, রতন, রহিদুলসহ কয়েকজন তাঁদের পৈতৃক জমি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। গতকাল শনিবার সকালে জমিতে সেচ দিতে গেলে বাধা দেওয়া হয়। গতরাতে বাড়ি ফেরার সময় তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ সময় দৌড়ে পালাতে গেলে তাঁদের ওপর ছররা গুলি ছোড়া হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, গত রাতে গুলিবিদ্ধ হয়ে ছয়জন হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের ছয়জন আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে