
ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে নাটোরের সিংড়ায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল বুধবার দিবাগত রাতে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কে এই মিছিল করেন আওয়ামী লীগ কর্মীরা। পরে মিছিলের ভিডিও ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তাঁরা।
মিছিলে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।
নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
২ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৫ ঘণ্টা আগে