
বিটলস ব্যান্ডের কথা অনেকেই জানেন। ১৯৬৬ সালে দলটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এক কনসার্টের আগে রেস্তোরাঁয় বসে খাবার খেয়েছিলেন। খাবার আসার আগে একটু সময় অপেক্ষা করতে হয় তাদের। অপেক্ষার সময়টুকুতে বিটলসের চার সদস্যের হাত স্থির থাকেনি। যে টেবিলে বসেছিলেন, সেটির টেবিলক্লথে নিজেদের স্কেচ এঁকেছিলেন তাঁরা। পরে সেই টেবিলক্লথটি রেস্তোরাঁ মালিকের কাছ থেকে হারিয়ে যায়। সম্প্রতি হারিয়ে যাওয়া টেবিলক্লথটি ফিরে এসেছে আসল মালিকের কাছে।
সান ফ্রান্সিসকোর ক্যান্ডেলস্টিক পার্কের ওই রেস্তোরাঁর মালিক জোয়ি ভিলার্ডি। তাঁর রেস্তোরাঁর ওই টেবিলক্লথে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার তাদের নিজেদের মুখের স্কেচ করেছিলেন। তাদের সঙ্গে আরও একজনের মুখচ্ছবি আঁকা হয়েছিল ওই টেবিলক্লথে। তিনি হলেন মার্কিন গায়ক জোয়ান বায়েজ।
সেদিনের পর সাদা কাপড়ের ওই টেবিলক্লথটি জোয়ি আর কখনোই কাজে ব্যবহার করেননি। তার পরিবর্তে তিনি সেটিকে তাঁর রেস্তোরাঁয় একটি জানালায় টাঙিয়ে দেন যাতে সবাই দেখতে পায়। ওই ঘটনার মাত্র একটি পর চুরি হয় জোয়ির দোকানে। অন্য মালপত্রের সঙ্গে খোয়া যায় বিটলসের চার তারকার মুখচ্ছবি সংবলিত ওই টেবিলক্লথটিও।
যাই হোক, ঘটনার ৫০ বছরেরও বেশি সময় পর জোয়ির নাতি মাইকেল ভিলার্ডি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একটি ফোনকল পান। বার্তা সংস্থা এএফপিকে মাইকেল জানান ফোনের অপর প্রান্তে এক নারী কণ্ঠ কথা বলছিল। ওই নারী মাইকেলের কাছে জানতে চান তাদের সান ফ্রান্সিসকোয় কোনো খাবারের দোকান আছে কিনা। মাইকেল বলেন, ‘ওই নারী কণ্ঠের কাছে এই প্রশ্ন শোনার পর আমার মনে হচ্ছিল তিনি দাদুর হারানো টেবিলক্লথের ব্যাপারেই কথা বলতে যাচ্ছেন।’
মাইকেল বলেন, ‘ওই নারী বলেন—তাঁর ভাইয়ের কাছে একটি টেবিলক্লথ ছিল। কিন্তু সেটি দিয়ে কী করা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় এত দিন তা ব্যবহারই করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘ওই নারী জানিয়েছেন, তাঁর ভাইকে কোনো এক ব্যক্তি ঋণ পরিশোধ করতে গিয়ে এই টেবিলক্লথটি দিয়েছিল। সেই লোক বলেছিল, এটি খুবই মূল্যবান।’
ওই নারীর বরাত দিয়ে মাইকেল আরও বলেন, ওই নারীর ভাই টেবিলক্লথটি বিক্রির চিন্তা করেছিলেন। তবে বস্তুটি চুরির হওয়ায় যদি কোনো সমস্যায় পড়তে হয় এই ভেবে তিনি আর তা বিক্রি করেননি। মাইকেল জানান, এত দিন ধরে টেবিলক্লথটিকে খুবই ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে এবং ভাগ্যক্রমে আবারও তা ভিলার্ডি পরিবারের হাতে এসে পৌঁছেছে।
এ প্রসঙ্গে মাইকেল বলেন, ‘এটা আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত। আমরা কখনোই জানতাম না যে, জিনিসটি আমরা ফিরে পাব। আমি এই টেবিলক্লথের বিষয়ে গল্প শুনে শুনে বড় হয়েছি। কিন্তু সেটি এর আগে আমরা কখনোই দেখতে পাইনি।’

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৮ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৯ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৯ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৫ দিন আগে