
বক্ষবন্ধনী বা অন্তর্বাস না পরায় এক নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস ডেলটা এয়ারলাইনসের এক ফ্লাইটের যাত্রী। ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারিতে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লিসা আর্চবোল্ড নামে ওই নারী অভিযোগ করেছেন, ঘটনার দিন তিনি ঢিলেঢালা জিনস প্যান্টের সঙ্গে সাদা রঙের একটি টি-শার্ট পরেছিলেন। তবে তাঁর পরনে কোনো অন্তর্বাস ছিল না। এই অবস্থায় ইউএস ডেলটা এয়ারলাইনসের এক নারী কর্মী লিসাকে তাঁর বুক ভালোভাবে ঢাকতে বলেন। লিসার অভিযোগ, যদিও তাঁর স্তন স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবু তাঁকে হেনস্তা করা হয়েছে।
ঘটনার দিন পেশায় ডিসকো জকি বা ডিজে ৩৮ বছরের লিসা যুক্তরাষ্ট্রের রক্ষণশালী অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ইউটাহের সল্ট লেক থেকে সান ফ্রান্সিসকোয় যাচ্ছিলেন। সেই ঘটনার স্মৃতিচারণ করে লিসা বলেন, ‘পুরো ঘটনার পর মনে হচ্ছিল, আমার গায়ে যেন ব্যাভিচারিনীর তকমা লাগিয়ে দেওয়া হয়েছে।’
ইউএস ডেলটা এয়ারলাইনসের সেই নারী কর্মীর দিকে ইঙ্গিত করে লিসা বলেন, ‘সে আমাকে বিমানের বাইরে যেভাবে গালিগালাজ করছিল তাতে আমার মনে হচ্ছিল, আমি তাঁর দৃষ্টিতে পরিপূর্ণ নারী না এবং এ কারণে আমাকে শাস্তি দেওয়ার জন্য এই নাটক খাঁড়া করা হয়েছে।’
লিসার অভিযোগ, বিমান সংস্থাটির ওই নারী কর্মী তাঁকে বলেছেন, তাঁর পোশাক অনেক বেশি দেহভঙ্গিমা ফুটিয়ে তুলছে এবং তা আপত্তিজনক। তো এ ক্ষেত্রে লিসা যদি টি শার্টের ওপর জ্যাকেট না পরেন, তবে তাঁকে বিমানে ভ্রমণ করতে দেওয়া হবে না।
এ ঘটনায় এরই মধ্যে ইউএস ডেলটা এয়ারলাইনস বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন লিসা। অভিযোগে তিনি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের সঙ্গে এই বৈষম্যমূলক নীতি নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন।
লিসার আইনজীবী গ্লোরিয়া অলরেড বলেছেন, ‘আমি যাচাই করে দেখেছি যে, তালেবানরা ডেলটা পরিচালনা করছে না। তাহলে এমন আচরণ কেন?’ তিনি আরও বলেন, ‘স্তন তো কোনো অস্ত্র নয় এবং কোনো নারী বা তরুণীর স্তন থাকা কোনো অপরাধও নয়।’ অলরেড আরও জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে