কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অনেক জায়গায় পরিবর্তন আসলেও পিএসএলের শুরু থেকে কোচের পদ ছিল অপরিবর্তিত। এবার সেই ধারার পরিবর্তন এসেছে। গত ৮ বছর ধরে প্রধান কোচের ভূমিকায় থাকা মঈন খানের স্থলাভিষিক্ত হয়েছেন শেন ওয়াটসন।
নতুন দায়িত্ব পেয়েছেন মঈন। কোয়েটার টিম ডিরেক্টর হয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ব্যাটার ওয়াটসনকে দায়িত্ব দিয়েছে দল। আজ অজি ব্যাটারের প্রধান কোচের বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি।
পিএসএলের শুরুটা ভালো করলেও শেষ চার টুর্নামেন্টে ভালো করেনি কোয়েটা। শুরুর চার টুর্নামেন্টের মধ্যে তিনবার ফাইনাল খেলে ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর থেকে ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। কিন্তু কোনোবারও কোচ পরিবর্তন করেনি দলটি। অবশেষে ওয়াটসনের দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে কোচের পদে পরিবর্তন এসেছে।
কোচের দায়িত্ব নিয়ে যেন ঘরেও ফিরলেন ওয়াটসন। ২০১৮ সালে যোগ দিয়ে দলটির হয়ে ৩ বছর খেলেছেন ৪২ বছর বয়সী ব্যাটার। দলকে চ্যাম্পিয়ন করার পথে ৪৩০ রান করেছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।
মেজর লিগ সকারের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে গত বছর প্রথমবার কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়াটসন। এবার দ্বিতীয় দল হিসেবে কোয়েটার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ২০২২ আইপিএলে স্বদেশি রিকি পন্টিংয়ের অধীনে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে সহকারী কোচের ভূমিকাতেও ছিলেন এই অলরাউন্ডার।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১১ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১২ ঘণ্টা আগে