সিলেটের জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি নগরের মিরাবাজার খাড়পাড়া মিতালী-৭১ এর বাসিন্দা। এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম আজ রোববার সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । জিডি নম্বর ১২৩০।
পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ গত শুক্রবার বিকেল ৫টায় মিরাবাজারের বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টসের উদ্দেশে বের হন। এ সময় ক্লায়েন্টকে দেওয়ার জন্য তার কাছে ৩ লাখ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশি শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে মো. মজিদের পরিবার।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি থানায় গিয়ে খোঁজ নিয়ে দেখবো।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৭ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৭ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৭ ঘণ্টা আগে