বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তার চেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার অনিন্দিতা নিজেই এ জিডি করেন।
অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।
এ ঘটনার পেছনে বাবা প্রাণ গোপাল দত্তের নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনার বাসিন্দা সজল কুমার করের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অনিন্দিতা দত্ত। রাতে আজকের পত্রিকাকে জিডির বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর। এ সময় ওসি বলেন, এ ঘটনায় সোমবার সকালে অনিন্দিতা দত্ত লোক পাঠিয়ে থানায় একটি জিডি করেছেন। এতে তাঁকে ভয়ভীতি ও হেনস্তার অভিযোগ করেছেন।
জিডিতে বলা হয়, গতকাল রোববার দুপুরে সজল কুমার কর নামের এক ব্যক্তির নেতৃত্বে কতিপয় দুষ্কৃতকারী অনিন্দিতাকে তাঁর বিভাগের নিচতলার পাশের সড়কে দাঁড় করিয়ে তাঁদের সঙ্গে যেতে বলেন, অন্যথায় গ্রেপ্তারের হুমকি দেন। এমন অবস্থায় তিনি দ্রুত নিজ বিভাগে প্রবেশ করেন। সহকর্মী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী ও আনসার সদস্যদের সহায়তায় তিনি বিভাগের চেয়ারম্যানের কক্ষে অবস্থান নেন।
সহকর্মীরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্য কর্মকর্তারা আসেন। এ সময় অনেক বহিরাগত সেখানে এসে মব সৃষ্টি করে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরিস্থিতির অবনতি ঘটলে সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয়।

মানিকগঞ্জের শিবালয়ে ৩১টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলিটি উদ্ধার শেষে যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
১৭ মিনিট আগে
সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
৩৩ মিনিট আগে