
রাজশাহীর তানোর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মামলা করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ।
মানববন্ধনে জানানো হয়, ১৭ জানুয়ারি গভীর রাতে তানোরের পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল কৃষ্ণপুর গ্রামে সাঁওতালপাড়ায় হামলা হয়। এ ঘটনায় মোসারুল হক দুখু, মিজান সরকার, বাবুল মৃধা, মো. নাজমুল, মো. জুলফর, মো. বিপ্লব, শরিফুল ইসলাম ভুলু ও মো. ভাষানের নাম উল্লেখ করে মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তি। কিন্তু কেউ গ্রেপ্তার হননি।
ভুক্তভোগীরা জানান, সাঁওতাল সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবার দীর্ঘ ৪৭ বছর ধরে ওই গ্রামে বাস করছে। ভূমিদস্যুদের ষড়যন্ত্রের কারণে তাঁরা এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এলাকাটি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত, যা একসময় হিন্দু জমিদারের সম্পত্তি ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পক্ষে দুটি রায় থাকলেও ভূমিদস্যুরা সন্ত্রাসী বাহিনী দিয়ে সীমানা খুঁটি তুলে ফেলেছে এবং গভীর রাতে রিপন মুর্মুর বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখন পুলিশ ভুক্তভোগীদের সহায়তা করছে না।
বক্তারা অভিযোগ করে, হামলাকারীরা শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অপহরণের হুমকি দিচ্ছে। যার ফলে সাঁওতালপাড়ার শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে তারা স্বাভাবিক কাজকর্ম ও বাজারে কেনাকাটাও করতে পারছে না। তারা নিজেদের নিরাপত্তা চান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা রিপন মুর্মু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার, নেতা শিবলাল মুর্মু প্রমুখ।

সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৫ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২৭ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
২৭ মিনিট আগে