শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আসামিরা উপস্থিত হয়ে জামিন চাইলে শুনানি শেষে আজ সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন দেন।
এই মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম।
গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে সন্ধ্যার আগে জামায়াতের লোকজন শহরের দিকে এগোতে চাইলে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনায় গত ৩০ জানুয়ারি নিহত রেজাউল করিমের স্ত্রী ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন, যেখানে ২৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন।
২২ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে।’
২৫ মিনিট আগে
ফরিদপুর সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর সাবরেজিস্ট্রার অফিসের সাবেক সাবরেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়া (৬০), তুলনাকারক মো. মেহেদী হাসান (৩৭),
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগদান না করা ও ধানের শীষের পক্ষে কাজ না করায় এক জামায়াত কর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে