
স্বামী ও সন্তানদের ফেলে মালয়েশিয়া-ফেরত এক যুবকের হাত ধরে নিরুদ্দেশ হন এক নারী। দাম্পত্য কলহের জেরে নতুন স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তিনি। হাত-পা ও মাংস আলাদা করে প্লাস্টিকের ড্রামে ভরে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন। তিনদিন পর সেগুলো নিজেই বিভিন্ন স্থানে ফেলে আসেন। ড্রামভর্তি মাংস অন্যের বাসায় নিয়ে গিয়ে ধরা পড়েন ওই নারী। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়।
ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আটং বৃক্ষতলা সড়কের পাশ থেকে মাথাসহ মরদেহের একাংশ উদ্ধার করে পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাজ্জাক সরদারের ছেলে জিয়া সরদার (৪০) স্ত্রী আসমা বেগমকে নিয়ে চন্দ্রপুর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার (১২ মে) দিনগত রাত ১টার দিকে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে লোহার রড দিয়ে জিয়া সরদারের মাথায় পরপর কয়েকটি আঘাত করেন স্ত্রী আসমা বেগম। এতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান জিয়া সরদার।
পরে স্ত্রী আসমা বেগম একটি ধারালো ছুরি দিয়ে জিয়ার মরদেহ থেকে হাত ও পা কেটে ফেলেন। হাত-পা ও শরীর থেকে মাংস আলাদা করে একটি প্লাস্টিকের ড্রামে ভরে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন।
এর দুইদিন পর বৃহস্পতিবার নড়িয়া উপজেলার পদ্মার পাড়ে দুটি হাত ও দুটি পা ফেলে দিয়ে আসেন আসমা। তিনদিন পর শুক্রবার বিকেলে একটি অটোরিকশাযোগে সদর উপজেলার আটং বৃক্ষতলা একালায় বস্তায় ভরে মাথাসহ শরীরের একটি অংশ ফেলে দিয়ে আসেন। পরে পালং স্কুল সংলগ্ন একটি বাড়িতে রাখতে গেলে দুর্গন্ধের কারণে সন্দেহ হলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ঘটনা স্বীকার করেন। পরে তাঁকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থান থেকে দেহাংশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার জুপিয়া গ্রামের সোলেমান শেখের মেয়ে আসমা বেগম। গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার আসাদ তালুকদার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়েছিল। সেই ঘরে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জিয়া সরদারও আগে একটি বিয়ে করেন। সেই ঘরে ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে তার।
জিয়া সরদার দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। মোবাইল ফোনে জিয়ার সঙ্গে আসমার পরিচয় হয়। ২০১৯ সালের দিকে গোপনে বিয়ে করেন। এরপর তাঁরা বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করেন। এরই মধ্যে জিয়া সরদার তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন।
এদিকে ছয় মাস যাবৎ নতুন সংসার নিয়ে জিয়া ও আসমা চন্দ্রপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং জিয়া চন্দ্রপুর বাজারে একটি করাতকলে শ্রমিকের কাজ করছিলেন। সম্প্রতি জিয়া ও আসমার মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিয়া সরদারের বাবা রাজ্জাক সরদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই নারীকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর অফিসে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা দিয়ে দেন তাঁরা। একই সঙ্গে আগামীকাল (রোববার) প্রশাসনিক ভবনেও তালা...
১ সেকেন্ড আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মোহাম্মদ আরিফুল ইসলামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলায় আসামি হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন...
৮ মিনিট আগে
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাবেক পুলিশ সদস্য মো. খলিলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে মো. রিফাত বিন রিমন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
২২ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আমিরের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর শ্বাসনালিও দগ্ধ হয়েছিল।
১ ঘণ্টা আগে