
আধুনিক কালের ক্যাঙ্গারুদের লাফিয়ে চলার সক্ষমতা আমাদের সবার জানা। এদের ওজন সম্পর্কেও আমরা জানি। সাধারণত পুরুষ ক্যাঙ্গারুদের ওজন সর্বোচ্চ ৯০ কেজি এবং স্ত্রী ক্যাঙ্গারুর ওজন সর্বোচ্চ ৪০ কেজি হয়ে থাকে। কিন্তু প্রাগৈতিহাসিক যুগে যখন অস্ট্রেলিয়ার বুকে ২৫০ কেজি ওজনের দানবীয় ক্যাঙ্গারুরা ঘুরে বেড়াত, তারা কি আদৌ লাফাতে পারত? দীর্ঘদিনের এই বৈজ্ঞানিক বিতর্কের অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনিভার্সিটির এক নতুন গবেষণায় দাবি করা হয়েছে, বেশি ওজন থাকা সত্ত্বেও এই ক্যাঙ্গারুগুলোর শারীরিক গঠন লাফানোর জন্য সক্ষম ছিল।
গবেষণার প্রধান ডা. মেগান জোন্স জানান, আধুনিক যুগের ক্যাঙ্গারুরা যখন লাফায়, তখন তাদের অ্যাকিলিস টেন্ডন প্রচুর শক্তি সঞ্চয় করে। ক্যাঙ্গারু যত বড় হবে, এই টেন্ডনের ওপর চাপ তত বাড়বে। এর আগে ওজন ১৫০ কেজির বেশি হলে হাড় বা টেন্ডন সেই চাপ নিতে না পেরে ছিঁড়ে বা ভেঙে যাওয়ার কথা ধারণা করা হতো।
তবে গবেষক দল ফসিল বা জীবাশ্ম পরীক্ষা করে নতুন কিছু বিষয় খুঁজে পেয়েছেন। গবেষকেরা ২৫০ কেজি ওজনের ‘স্থেনুরাইন’ ও ‘প্রোটেমনোডন’ প্রজাতির ক্যাঙ্গারুর পায়ের চতুর্থ মেটাটারসাল (হাড়) পরীক্ষা করে দেখেন। তাঁরা দেখতে পান, লাফানোর সময় যে পরিমাণ চাপের সৃষ্টি হয়, তা সহ্য করার মতো যথেষ্ট শক্তি এই হাড়গুলোর ছিল।
ওই ক্যাঙ্গারুর গোড়ালির হাড়ের গঠন বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে আধুনিক কালের ক্যাঙ্গারুর তুলনায় অনেক বেশি মোটা এবং মজবুত টেন্ডন যুক্ত থাকার জায়গা ছিল, যা বিশাল ওজন নিয়েও লাফাতে সাহায্য করত।
গবেষকেরা মনে করেন, বিশাল আকৃতির এই ক্যাঙ্গারুরা হয়তো আধুনিক লাল ক্যাঙ্গারুর মতো ঘণ্টার পর ঘণ্টা বা মাইলের পর মাইল লাফিয়ে চলতে পারত না। বরং তারা খুব দ্রুতগতিতে শিকারির হাত থেকে বাঁচতে বা কঠিন ভূখণ্ড অতিক্রমের জন্য অল্প দূরত্বে লাফিয়ে চলত। অনেক ক্ষেত্রে তারা হয়তো খুব ধীর গতিতে লাফাত, যাতে শরীরের ওপর চাপ কম পড়ে।
এর আগের অনেক গবেষণায় দাবি করা হয়েছিল, বড় আকারের কারণে এই ক্যাঙ্গারুরা লাফানোর বদলে মানুষের মতো হাঁটত। কিন্তু ডা. মেগান জোন্স ও তাঁর দল সরাসরি জীবাশ্মের গঠন থেকে এই তথ্য বের করেছেন, যা আগের তত্ত্বগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছে। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্যালিওন্টোলজিস্ট ড. গিলবার্ট প্রাইস বলেন, ‘এই গবেষণা প্রমাণ করে যে বিশাল ক্যাঙ্গারুদের শরীরের অনুপাত এমনভাবে বিবর্তিত হয়েছিল, যা যান্ত্রিকভাবে তাদের লাফানো সম্ভব করে তুলেছিল।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
২ দিন আগে
সকালে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনকার মতো একের পর এক কাজ গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয়জন বারবার ডাকছেন কিন্তু আপনি তাঁর কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। পরে কাছে এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জানতে চাইলেন, হঠাৎ কি হলো যে কোনো উত্তর দিচ্ছেন না।
৬ দিন আগে
বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
৯ দিন আগে
চীনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেশটির ঝেজিয়াংয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং এরপর তাঁর হৃৎস্পন্দন বন্ধ ছিল প্রায় ৪০ ঘণ্টা। কিন্তু তারপরও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন। এই ঘটনাটি নতুন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রযুক্তি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১০ দিন আগে