লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ১২ রানে হেরেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৬৫ রানের পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা গুটিয়ে গেছে ১৪৯ রানে। প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ৩২৬ রান। ৭ উইকেটে ২৮৯ রানে তৃতীয় দিন শুরু করে তারা।
দ. আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটায় পাল্টে দিয়েছে তারা। বাজবল ক্রিকেট খেলে ইংলিশরা সর্বশেষ যে চার টেস্ট জিতেছে তার প্রত্যেকটিতে চতুর্থ ইনিংসে ব্যাট করে। আর এর নেপথ্য নায়ক ছিলেন জনি বেয়ারস্টো।
কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১২ রানে হেরেছে ইংল্যান্ড। লর্ডস টেস্টের প্রথম দিনেই সফরকারী পেসারদের তোপে খাদের কিনারে গিয়ে পড়ে তারা। ধুঁকতে ধুঁকতে ১৬৫ রানে থামে প্রথম ইনিংস। অবস্থাটা এমন হলো যে, তৃতীয় দিনেই নিষ্পত্তি হয়ে গেল লর্ডস টেস্টের।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ৮৬ রান করতেই ৭ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের সম্ভাবনা উজ্জ্বল করে তুলে ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছিলেন কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া। এই দুই পেসার নেন ৮ উইকেট। ৫ উইকেট নিয়ে রাবাদা নাম লেখান লর্ডসের অনার্স বোর্ডে।
পেসারদের কামান দাগানোর মুখে সেবার হাত ঘোরানোর সুযোগ হয়নি কেশব মহারাজের। তবে তৃতীয় ইনিংসে সেই সুযোগ আসতেই স্বাগতিকদের প্রথম দুই উইকেট জ্যাক ক্রলি ও ওলি পোপকে ফেরত পাঠান তিনি। সঙ্গে নরকিয়ার তোপ। এবারও নিলেন তিন উইকট। আর প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ জো রুট, বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১৬৫ ও ১৪৯
দ. আফ্রিকা : ৩২৬
ফল: দ. আফ্রিকা ইনিংস ও ১২ রানে জয়ী
সিরিজ: দ. আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৫ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে