৬ উইকেট পড়ে গিয়েছিল ৮৭ রানে। ইংলিশ পেসারদের তোপের সামনে শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত দেড় শ’ পেরিয়েছে তার বড় কৃতিত্ব কামিন্দু মেন্ডিসের। তারপরও ফলোঅনের শঙ্কা যায়নি সফরকারীদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৭৬ রান করেছে লঙ্কানরা। ব্যাটিংয়ে আছেন কামিন্দু (৫৬) ও লাহিরু কুমারা (০)।
ফলোঅন এড়াতে শ্রীলঙ্কাকে করতে হবে আরও ৫২ রান। ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে প্রথম দিন পার করা ইংল্যান্ডের আজ প্রথম ইনিংস থামে ৪২৭ রানে। ৭৪ রান নিয়ে দিন শুরু করা গাস অ্যাটকিনসন পেয়েছেন সেঞ্চুরি। ১১৫ বলে করেন ১১৮ রান। ইংলিশ পেসার তাতেই গড়েছেন বেশ কয়েকটি কীর্তি।
গত জুলাইয়ে লর্ডসে টেস্ট ক্যারিয়ার শুরু করা অ্যাটকিনসন এ নিয়ে খেলছেন পঞ্চম টেস্ট। দুই মাসের মধ্যে ষষ্ঠ ক্রিকেটার ও পঞ্চম ইংলিশ হিসেবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন তিনি। এ ছাড়া লর্ডসে ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে ৮ বা তার তার নিচে নেমে সেঞ্চুরি পেলেন অ্যাটকিনসন।
ব্যাটিং-বোলিং দুই বিভাগে লর্ডসে নাম তোলা ক্রিকেটারদের মধ্যে ভিন্ন শুধু ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম ও অ্যাটকিনসন। দুজনেই এই মাঠে ১০ উইকেট ও সেঞ্চুরি পেয়েছেন এক মৌসুমে। বোথাম ১৯৭৪ সালে আর অ্যাটকিনসন এই কীর্তি গড়লেন চলতি বছর।
দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে শুরুতেই এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। সফরকারীদের ৭ উইকেট গেছে স্বাগতিক পেসারদের পকেটে। মিডলঅর্ডারে অ্যাঞ্জেলো ম্যাথিউস (২২) ও দিনেশ চান্দিমাল (২৩) লড়াইয়ের চেষ্টা চালালেও টিকতে পারেননি বেশিক্ষণ। তবে কামিন্দুর ফিফটিতে এখনো ফলোঅন এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৬ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে