গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আজ সোমবার আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকা রয়েছে ট্রেনটি।
মানববন্ধনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জুবায়ের হোসেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে নিঃসন্দেহে শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলার মানুষ সহজ যাতায়াতের জন্য আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য আন্দোলন করে আসছে বহু বছর ধরে। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাস মিলছে না। আমরা চাই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটিতে সব আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হোক। আজ দেখেন মানববন্ধনে অংশ নিয়েছে সব শ্রেণি পেশার শত-শত মানুষ।’
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল মতিন বলেন, ‘প্রতিদিন শ্রীপুর উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঢাকা আসা-যাওয়া করে। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি হলে আমাদের সবার ভোগান্তি কম হয়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’
শ্রীপুর বাজারের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, ‘আমরা ব্যবসায়ীসহ সব পেশার মানুষ দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির জন্য। কিন্তু আমাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই আজ ট্রেন আটকে মানববন্ধনে নেমেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।’
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আটকে রেখে শ্রীপুর রেলওয়ে স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সকাল সাড়ে ১০টা ঢাকা-জামালপুর রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
২২ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
২৫ মিনিট আগে