
ঢাকা থেকে খুলনা ও বেনাপোলগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলাবাসীর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার দিকে কালুখালী জংশনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু দিয়ে চলাচল করা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ীর মধ্যে শুধু রাজবাড়ী রেলস্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে। এ ছাড়া রাজবাড়ী ও কোর্ট কুষ্টিয়ার মধ্যে আর কোনো যাত্রাবিরতি নেই। এতে এই অঞ্চলের মানুষ ট্রেন দুটির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এসব কারণে কালুখালী জংশন স্টেশন দিয়ে চলাচল করা সব ট্রেনের সঙ্গে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম খায়ের ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মবি, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীনসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কালুখালী জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে।

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে প্রবাসী বাংলাদেশি সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।
৯ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামে জমির সুপারিগাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় জয়নাল আবেদিন এবং জব্বার আকন ও তাঁদের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে...
১২ মিনিট আগে
নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মাঝখানে নৌকায় দলবদ্ধ ধর্ষণের মামলার আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
২৩ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসার পথে বানিয়াচংয়ের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ সরকার বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছেলে।
২৬ মিনিট আগে