ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দু'মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর যাত্রাবিরতি শুরু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে স্টেশনটিতে ট্রেনের যাত্রা বিরতি শুরু হয়। আপাতত ‘ডি ক্লাস’ মর্যাদার স্টেশন হিসেবে কার্যক্রম চলছে। এর আগে স্টেশনটি ‘বি ক্লাস’ মর্যাদার ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চারটি মেইল ও কমিউটার ট্রেন এবং বুধবার থেকে একটি আন্তনগর পারাবত ট্রেন যাত্রাবিরতি করবে।
গত ২৬ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। এতে স্টেশনের সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ পরে ২৭ মার্চ থেকে সব ধরনের ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি বন্ধ থাকে। আজ মঙ্গলবার থেকে সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, তিতাস কমিউটার ও কর্ণফুলী কমিউটার ট্রেন যাত্রাবিরতি করছে। আগামীকাল ১৬ জুন থেকে নিয়মিত যাত্রাবিরতি করবে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর পারাবত এক্সপ্রেস।
এই ব্যাপারে স্টেশন মাস্টার শোয়েব মিয়া জানান, সিগন্যাল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গার্ড এবং ট্রেন চালকের সমন্বয়ে ট্রেনে যাত্রী উঠানামা করছে। দ্রুত সময়ের মধ্যে সিগন্যাল ব্যবস্থা মেরামত করা হবে।

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে প্রবাসী বাংলাদেশি সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।
৯ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামে জমির সুপারিগাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় জয়নাল আবেদিন এবং জব্বার আকন ও তাঁদের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে...
১২ মিনিট আগে
নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মাঝখানে নৌকায় দলবদ্ধ ধর্ষণের মামলার আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
২৩ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসার পথে বানিয়াচংয়ের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ সরকার বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছেলে।
২৫ মিনিট আগে