সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুই মেয়ের পর আবারও মেয়েসন্তান জন্ম নেওয়ায় ওই শিশুকে খালের পানিতে ফেলে হত্যা করা হয়েছে। মৃত শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শারমিন খাতুন রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। নিখোঁজ ডায়েরি করার কারণ হিসেবে ইব্রাহিম বলেন—তাঁদের মেয়েকে নিয়ে মা শারমিন বিকেলে ঘুমিয়ে ছিল। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, ইব্রাহিম খলিলের কথা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করে, পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই মেয়ে থাকা সত্ত্বেও আবার মেয়েশিশু জন্ম হওয়ায় তাকে বাড়ির পাশের একটি খালে ছুড়ে ফেলা হয়েছে।
এরপর শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপনার মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। শিশুর মা শারমিনকে গ্রেপ্তার করে আজ সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘বসিলায় ১০০ সদস্যের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে এপিবিএনের ৬৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে দিন-রাত যেকোনো সময়, যেকোনো স্থানে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।’
২৪ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর ঘটনা ঘটেছে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার নাচোল-আড্ডা সড়কের বেণিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
খুলনা বিভাগে এবার ১০ লাখ ৭৯ হাজার পশুর চাহিদার বিপরীতে ১৪ লাখ ৪৬ হাজার কোরবানির পশু রয়েছে। সেই হিসাবে আসন্ন ঈদুল আজহায় এবার খুলনা বিভাগে কোরবানির পশুর সংকট নেই। চাহিদার তুলনায় পশু উৎপাদন বেশি থাকায় এবার দামও ক্রেতাদের নাগালে থাকার আশা করা হচ্ছে। তবে চাষিরা বলছেন, এবার গরু পালনে খরচ বেশি হওয়ায় দামও
৩৯ মিনিট আগে