
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন অনেক তারকা। জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের শুরু এই রিয়েলিটি শো থেকে। সাত বছর পর আবারও শুরু হচ্ছে লাক্স সুপারস্টার। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় লাক্স সুপারস্টার। প্রথম আসরে সেরা সুন্দরীর খেতাব জিতে নেন শানারেই দেবী শানু। এরপর এই প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদের মতো তারকারা। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার পর তাঁদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে। ২০১০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা টানা অনুষ্ঠিত হলেও এরপর ভাটা পড়ে। এক বছর বিরতি দিয়ে ২০১২ সালে ফিরলে আবার দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের আয়োজনের পর বিরতিটা ছিল চার বছরের। সর্বশেষ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর আর কোনো আয়োজন হয়নি এই প্রতিযোগিতার। অবশেষে ৭ বছর পর আবার নতুন তারকার খোঁজে শুরু হচ্ছে এই আয়োজন।
৬ মে থেকে শুরু হয়েছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার রেজিস্ট্রেশন, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়েলিটি শোয়ে। লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা রেজিস্ট্রেশন লিংকে গিয়ে করতে হবে ফরম পূরণ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে রিয়েলিটি শোয়ের ফরমেটে। অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে কনটেন্ট মেকিংয়ের যোগ্যতা।
লাক্স সুপারস্টারের এবারের আয়োজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। গতকাল লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা প্রমোশনাল ভিডিওতে এমনটা জানানো হয়। সেই ভিডিও শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘২০০৯-এ যখন আমি লাক্স সুপারস্টারে রেজিস্ট্রেশন করলাম, সত্যি বলতে আমিও তখন একটু নার্ভাস ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম, বড় বড় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সবটা নিয়েই। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে সাহস দিয়েছে এত দূর আসার। এবার যারা পার্টিসিপেট করছ, তাদের সঙ্গে আমি থাকব শুরু থেকে শেষ পর্যন্ত।’
জয়া, মেহজাবীন ও রাফী ছাড়াও প্রতিযোগিতার প্রমোশনে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা। জানা গেছে, শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত জানাবেন আয়োজকেরা।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
১ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
২ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
৩ ঘণ্টা আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১৫ ঘণ্টা আগে