আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর অনুষ্ঠিত হবে উৎসবের ২৩তম আসর। পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন প্রদর্শিত হবে চারটি সিনেমা। দেখা যাবে সকাল ১০টা, বেলা ১টা ও সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বসন্তের চিরসবুজ সমারোহের মাঝে পলাশের রক্তিম আভার সমন্বয়ে এবারের আসরটি সাজানো হয়েছে। পলাশের অনির্বাণ লালিমা বয়ে আনে বাঙালির প্রতিরোধ-সংগ্রামের স্মৃতি—কখনো মাতৃভাষা, কখনো বা স্বাধিকারের দাবিতে বারবার স্বৈরাচারী শোষণের বিরুদ্ধে রক্ত ঝরানোর দুঃসহ গৌরবের ইতিহাস।’
সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ দিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হবে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। সিনেমাটি দেখা যাবে সকাল ১০টায়। এদিন আরও প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘ভাত দে’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।
উৎসবে আরও দেখা যাবে আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লা বাড়ির বউ’, রায়হান রাফীর ‘তুফান’, আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’সহ ১৯টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এ ছাড়া রয়েছে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। উৎসব শেষ হবে শঙ্খ দাসগুপ্তের ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে।
সিনেমা দেখার জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে।

আশির দশকে যাত্রা শুরু হয়েছিল ওয়ারফেজ ব্যান্ডের। দেখতে দেখতে চার দশক পার করেছে দলটি। দীর্ঘ এই যাত্রায় ওয়ারফেজের ঝুলিতে রয়েছে অনেক অর্জন। ৬ জুন ৪২ বছরে পা দিচ্ছে ব্যান্ডটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন গান প্রকাশের পরিকল্পনা করছে তারা। এ ছাড়া আগামী জুলাইয়ে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে...
১২ ঘণ্টা আগে
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জি বানাচ্ছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে আনুষ্ঠানিক ঘোষণার পর এ বছর জানুয়ারিতে শুরু হয় শুটিং। অভিনয়শিল্পী হিসেবে টোটা রায়চৌধুরী...
১৪ ঘণ্টা আগে
নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অস্ট্রেলিয়ার নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে ৬ জুন শনিবার সন্ধ্যা ৬টায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি
১ দিন আগে